for Add

কুল-বিএসপিএ বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় লিটন, সাবিনা ও নাসরিন

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিকেটার লিটন দাস, ফুটবলার সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তার। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২-এর সংক্ষিপ্ত তালিকায় লিটন দাস, সাবিনা খাতুনের সঙ্গে আছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। থাকবে অর্থ পুরস্কারও। এর মধ্যেই শুরু হয়ে গেছে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং। ২৬ মে ২০২৩ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে িি.িনংঢ়ধ.পড়স.নফ গিয়ে যে কেউ ভোট দিতে পারবেন।

উল্লেখ্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় এবার আগামী ২৮ মে রোববার বেলা সাড়ে ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় আসর কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ-র সভাপতি সনৎ বাবলা। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির কো-চেয়ারম্যান মাহবুব সরকার ও সদস্য সচিব সামীউর রহমান।

উল্লেখ্য এই নিয়ে অষ্টমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। মনোনীতদের ট্রফি, সার্টিফিকেটের পাশাপাশি প্রথমবারের মতো অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান।

পূর্নাঙ্গ মনোনয়ন তালিকা সংযুক্ত করা হলো-
বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২২ (মনোনীত)

লিটন দাস (ক্রিকেট)
সাবিনা খাতুন (ফুটবল)
নাসরিন আক্তার (আর্চারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২২ (মনোনীত)
লিটন দাস (ক্রিকেট)
সাবিনা খাতুন (ফুটবল)
ইমরানুর রহমান (অ্যাথলেটিক্স)

বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (পুরুষ)
লিটন দাস

বর্ষসেরা ক্রিকেটার ২০২২ (নারী)
নিগার সুলতানা জ্যোতি

বর্ষসেরা ফুটবলার ২০২২ (পুরুষ)
রবসন দি সিলভা রবিনিয়ো (ব্রাজিল)

বর্ষসেরা ফুটবলার ২০২২ (নারী)
সাবিনা খাতুন

বর্ষসেরা আরচার ২০২২
নাসরিন আক্তার

বর্ষসেরা হকি খেলোয়াড়
আশরাফুল ইসলাম

বর্ষসেরা অ্যাথলেট
ইমরানুর রহমান

বর্ষসেরা কোচ ২০২২
গোলাম রব্বানী (বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল)

উদীয়মান ক্রীড়াবিদ ২০২২
নাফিজ ইকবাল (টেবিল টেনিস)
সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)

তৃণমূলের সংগঠক ২০২২
আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)

সেরা দলগত সাফল্য
সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল
ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল

বিশেষ সম্মাননা ২০২২
সুমিতা রানী (হার্ডলার)

সেরা সংস্থা
বাংলাদেশ কাবাডি ফেডারেশন

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add