for Add

ছয় দেশের সেরা পেশাদার বক্সিং শনিবার শুরু

আগামীকাল যমুনা ফিউচার পার্কের ইস্টকোর্টে যুক্তরাষ্ট্র, ইরান, ফিলিপাইন, নেপাল, ভারত ও বাংলাদেশের সেরা পেশাদার বক্সারদের নিয়ে ভাইয়া হাউজিং লিমিটেড ইন্টারন্যাশনাল বক্সিং নকআউট চ্যালেঞ্জ শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় ভাইয়া গ্রুপের প্রধান মার্কেটিং অফিসার চৌধুরী মাহমুদ আলী ও সহকারী জেনারেল ম্যানেজার রাকিব উপস্থিত ছিলেন।

ছয় দেশের সেরা পেশাদার বক্সিংয়ের আসর ভাইয়া হাউজিং লিমেটেড ইন্টারন্যাশনাল বক্সিং নকআউট চ্যালেঞ্জ আগামীকাল বেলা তিনটায় যমুনা ফিউচার পার্কের ইস্টকোর্টে শুরু হবে। ইউবিও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ও ইউবিসি ওয়ার্ল্ড টাইটেল ভ্যাকেন্ট- এই দুটি আন্তর্জাতিক টাইটেলে খেলবেন বক্সাররা। আট বাউটের প্রতিযোগিতা হবে ১০ রাউন্ডের। যেখানে দুটি মেয়েদের ও ছয়টি বাউটে পুরুষদের খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের সাদিয়া ইসলাম লড়বেন স্বদেশি শামীমা জান্নাত, স্বাগতিক আমিনুল ইসলাম খেলবেন ভারতের বান্টি সিংয়ের বিপক্ষে। বাংলাদেশের মোহন আলী নেপালের পুরান রায়, বাংলাদেশের আবদুল মোতালেব নেপালের অজিত মাগার, বাংলাদেশের জয়নুল ইসলাম ভারতের ধর্মেন্দ্রর, বাংলাদেশের নুর নাসিব ভারতের পঙ্কজ বিসাতের, বাংলাদেশের হাসান শিকদার ফিলিপাইনের জন রে’র এবং ইরানের পুনেহ আক্তার বার লড়বেন ভারতের সুশীলা বিরাতের সঙ্গে। তবে বাউটের সংখ্যা বাড়তেও পারে।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরো একজন বক্সার আসার কথা রয়েছে। তিনি এলে আরেকটি বাউট বাড়তে পারে। তিনি বলেন, বক্সাররা সবাই আফতাবনগরে আসাদুজ্জামান ফাউন্ডেশন জিম ও প্রোমোশনে অনুশীলন করছেন। বিদেশিদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে প্রগতি ইন্টারন্যাশনাল হোটেলে।

আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও দেশি পাঁচজন জাজ ও তিনজন রেফারি বাউটগুলো পরিচালনা করবেন বলে জানা গেছে। আসাদুজ্জামানের কথায়, লাসভেগাসে এই টুর্নামেন্ট হলে তিন মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩০ কোটি টাকা) পুরস্কার দেওয়া হতো জয়ীদের। আমাদেরও হবে। ২০২০ সালে বাংলাদেশে শুরু করেছি। এ নিয়ে ২৯টি টুর্নামেন্ট হয়েছে। আশাকরি একসময় আমাদের এই পেশাদার বক্সিং আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add