for Add

জুনিয়র বিশ্ব কাবাডিতে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল

ইরানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আগামীকাল শনিবার সন্ধ্যায় ইরানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য আজ শুক্রবার ১২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। প্রথম আসরে তৃতীয় হওয়া বাংলাদেশ দলের এবারের লক্ষ্য ফাইনাল খেলা। টুর্নামেন্টে অংশ নেয়া ১৬টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে।

বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম গ্রাউন্ডে ফেডারেশনর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের উপস্থিতিতে দল ঘোষণা করেন সহসভাপতি হাফিজুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্মসম্পাদক এসএম নেওয়াজ সোহাগ।

আইজিপি কাপ যুব কাবাডির চূড়ান্ত পর্ব থেকে ৫০, আঞ্চলিক পর্ব থেকে ৪, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিভা অন্বেষণ থেকে ১৫, বিকেএসপি থেকে ১৩ জনসহ মোট ৮২ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এরপর তাদেরকে নিয়ে ভারতীয় কোচ শ্রীনিবাস রেড্ডির অধীনে ২ মাস ধরে আবাসিক ক্যাম্পের আয়োজন করে কাবাডি ফেডারেশন।

দুই ধাপে ট্রায়াল নিয়ে এদের মধ্য থেকে ১৮ জন বাছাই করে তাদের নিয়ে ১ মাসের ক্যাম্প শেষে ১২ জনের দল চূড়ান্ত করা হয়েছে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন প্রথম আসরে অংশ নেওয়া লাল সবুজ দলের একমাত্র খেলোয়াড় উজ্জাপন চাকমা।

অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, চাইনিজ তাইপে, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, নেপাল, ইরাক, তুর্কমেনিস্তান, কেনিয়া, উগান্ডা, জর্জিয়া, আজারবাইজান ও এস্তোনিয়া।

বাংলাদেশ জুনিয়র কাবাডি দল
রোহন মিয়া, তসলিম উদ্দিন, জুয়েল ইসলাম, আবু রায়হান, ইব্রাহিম খলিল, মাহবুবুর রহমান ইমরান, মো. ফেরদৌস, আবুজার সরকার, উজ্জাপন চাকমা(অধিনায়ক), নাহিদ হাসান, শাহ মোহাম্মেদ শাহান, মহিম হোসাইন।

স্ট্যান্ড বাই: ফাহিম আলী, মিনহাজুল রাব্বী ও তামবীর মিয়া।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add