for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২১:৪৯:১৭

বাংলা ভাষায় দেশের প্রথম অনলাইন ক্রীড়া দৈনিক ‘দ্য ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম’ এর আজ প্রতিষ্ঠাবাষির্কী।
২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিওএ ভবনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নিউজ পোর্টাল অনলাইনের যাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে এই নিউজ পোর্টাল অনলাইনটির উদ্বোধন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, প্রবীণ ক্রীড়া সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের তৎকালীন ডিরেক্টর ইন চার্জ লোকমান হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি সারওয়ার হোসেন।
বর্তমানে ‘দ্য ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম’ এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোরসালিন আহমেদ।
For add
For add
For add
For add
for Add