for Add

পেনাল্টি মিসে শিরোপা বিসর্জন

নেপালের মাটিতে গেল সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছিল। এবার দেশের মাটিতে ছোটদের সাফ ফুটবলে বাংলাদেশের মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। কিন্তু এক পেনাল্টি মিসেই নেপালের কাছে বাংলাদেশ শিরোপা বিসর্জন দিলো।

আজ শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারাতে পারলে বাংলাদেশ শিরোপা পেতো।  জয়ের লক্ষে মাঠে নেমে মেয়েরা ১৪ মিনিটে পিছিয়ে পড়ে। বক্সের বাইরে থেকে সুশিলার আচমকা শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে গেলে নেপাল ১-০ গোলে এগিয়ে যায়।

তবে গোল পরিশোধে মরিয়া বাংলাদেশ অবশ্য ম্যাচের ৬৭ মিনিটে সমতায় ফেরে। জয়নব বিবির কর্নার থেকে রুমা আক্তার দর্শনীয় হেডে গোল করলে ব্যবধান দাঁড়ায় ১-১ গোলে।

কিন্তু শিরোপা জিততে হলে জয় ছাড়া বাংলাদেশের সামনে বিকল্প পথ খোলা ছিল না। কারণ ডাবল লিগভিত্তিক এ আসরে বাংলাদেশ ১-০ গোলে নেপালের কাছে প্রথম ম্যাচ হেরেছিল। তবে উভয় দল ভুটানের সঙ্গে জয় পেলেও গোল গড়ে বাংলাদেশ এগিয়ে ছিল। যে কারণে বাংলাদেশ জিতে গেলেই চ্যাম্পিয়ন হতো।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি যখন ড্রয়ের পথে হাঁটছিল ঠিক তখনই সম্ভাব্য জয়ের সুযোগ পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ৯০ মিনিটে প্রাপ্ত পেনাল্টি থেকে সুযোগ কাজে লাগাতে পারেননি জয়নব বিবি। পেনাল্টি শটটি তিনি নেপালের গোলরক্ষক সুজানার হাতে তুলে দেন।

শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হলে অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে প্রথমবারের মতো নেপালের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের প্রীতি ৯টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় পাশাপাশি সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। তবে সেরা গোলরক্ষক হয়েছেন নেপালের সুজাতা।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মো. সালাউদ্দিন, যুব ও ক্রীড়া সচিব মো. মেজবাহ উদ্দিন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া, ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

বাংলাদেশ একাদশ
সঙ্গীতা রাণী দাস, জয়নব বিবি রিতা, রুমা আক্তার (অধিনায়ক), অর্পিতা বিশ্বাস, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস (তৃষ্ণা), অনন্যা মুরমু বিথী (কানম আক্তার), কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার (উমেহলা মারমা) ও সুরভী আকন্দ প্রীতি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add