for Add

প্রীতির ডাবল হ্যাটট্রিক, গোলবন্যায় ভাসলো ভুটান

সুরভী আকন্দ প্রীতির ডাবল হ্যাটট্রিকের উপর ভর করে স্বাগতিক বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে আবারো ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে। প্রথম ম্যাচে মেয়েরা ৮-০ গোলে হারালেও এবার ফিরতি ম্যাচে ৯-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন প্রীতি।

বাংলাদেশের মেয়েরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৫ মিনিটে গোল করে এগিয়ে যায় লাল-সবুজ বাহিনী। ভুটান গোলরক্ষক সোনাম বল ধরে উচুঁ করে শট নেন। তার নেয়া দুর্বল শটটি চলে যায় ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির পায়ে। ভুটানি গোলরক্ষক সামনে এগিয়ে আসেন প্রীতি। প্লেসিং শটে গোল করেন তিনি।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। সুরভী চমৎকার-মাপা শটে বল জালে পাঠান। সোনম ঝাঁপিয়ে পড়েও সে বল রুখতে পারেননি। ৩২ মিনিটে আত্মঘাতী গোল করে বাংলাদেশকে আবারও এগিয়ে দেয় ভুটান। কানন রাণী বাহাদুরের কাছ থেকে বল পান পূজা দাস। তিনি ভুটানের গোলমুখে বল সেন্টার করেন। বদলী ডিফেন্ডার কিনলে দেমা বলটি বিপদমুক্ত করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের ‘হালি’ পূর্ণ করে স্বাগতিক দল। মাঝমাঠে এক ভুটানি মিডফিল্ডারের ভুলে বল পান বাংলাদেশের মিতু। তিনি উঁচু করে বল তুলে দেন ফাঁকায় দাঁড়ানো সুযোগসন্ধানী সুরভীর পায়ে। বল নিয়ে সুরভী বক্সে ঢুকেই ডান পায়ের চমৎকার প্লেসিং শটে পরাস্ত করেন গোলরক্ষককে। সে সঙ্গে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। চলতি আসরে এটা সুরভীর দ্বিতীয় হ্যাটট্রিক। টুর্নামেন্টের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষের বিরুদ্ধেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

বিরতির পর খেলা শুরু হতেই আবারও সুরভীর গোল। পূজার থ্রু পাস ধরে সুরভী বক্সের ভেতরে ঢুকে গোলক্ষককেও ডজ দিয়ে ফাঁকা পোস্ট পেয়ে যান। তারপর আয়েশ করে বল পাঠান জালে। ৫৫ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের চমৎকার উঁচু শটে গোল করেন মিতু।

৬৬ মিনিটে পূজার পরিবর্তে মাঠে নেমেই গোল করেন ফরোয়ার্ড আয়েশা আক্তার বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে উঁচু ক্রস করেছিলেন আয়েশা, সতীর্থদের উদ্দেশ্যে। কিন্তু সেই ক্রসটিই কি না হয়ে যায় গোল। অষ্টম ও নবম গোল করেছেন রিতু ও প্রীতি।

বাংলাদেশ একাদশ : সঙ্গীতা রাণী দাস, জয়নব বিবি রিতা, রুমা আক্তার (অধিনায়ক), অর্পিতা বিশ্বাস, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পূজা দাস (আয়শা), অনন্যা মুরমু বিথী, কানন রাণী বাহাদুর, সুলতানা আক্তার, সুরভী আকন্দ প্রীতি।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add