for Add

স্থগিত হয়ে যেতে পারে এশিয়ান গেমস

চায়নার হাংজু শহরে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ২০২২ এশিয়ান গেমস এক বছরের জন্য স্থগিত হয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক কুয়েতের হুসেইন আল-মুসালাম।

চীনে আবারো নতুন করে করোনা ভাইরাসের হুমকি দেখা দেয়ায় এই সিদ্ধান্ত আসতে পারে বলে আল-মুসালাম ইঙ্গিত দিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এখনো পর্যন্ত কমিটি এ ব্যাপারে কোন ধরনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। কিন্তু গেমস আপাতত এক বছরের জন্য স্থগিতের সম্ভাবনা রয়েছে।’

করোনা মহামারী শুরু হবার পর থেকে চায়নায় নির্ধারিত প্রায় সব আন্তর্জাতিক ইভেন্টই বাতিল হয়ে গেছে। ফেব্রুয়ারিতে কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়।

চায়নার অন্যতম বড় শহর সাংহাই গত দুই বছরের মধ্যে কোভিডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অবস্থায় এই মুহূর্তে রয়েছে। প্রায় সপ্তাহখানেক যাবত সেখানে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রায় ২৫ মিলিয়ন মানুষকে তাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

এশিয়ান গেমসের জন্য ৫৬টি ক্রীড়ার প্রায় সবকটি ভেন্যু ইতোমধ্যেই পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। চাইনিজ আয়োজক কমিটি মাসের শুরুতে বলেছিল শীতকালীন অলিম্পিকের অভিজ্ঞতা থেকে তারা ভাইরাস নিয়ন্ত্রণের যথাসাধ্য পরিকল্পনা হাতে নিয়েছে। হাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টারের প্রধান নির্বাহী কর্তা লু চুনজিয়াং বলেছেন, ‘সকল সুযোগ সুবিধার এখন শেষ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে।’

সাংহাই থেকে মাত্র ২০০ কিলোমিটার দুরে অবস্থিত হাংজু শহরে আগামী ১০-২৫ সেপ্টেম্বর এবারের এশিয়ান গেমস আয়োজনের কথা রয়েছে। ১৯৯০ সালে বেইজিং ও ২০১০ সালে গুয়াংজুর পর তৃতীয় চাইনিজ দেশ হিসেবে হাংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add