for Add

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ১৯ মার্চ শুরু

গত বছর প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা সফলভাবে শেষ করার পর এবার দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা আরো বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘গত বছর মার্চ-এপ্রিলে করোনার দুঃসময়ে সরকারের সংশ্লিষ্ট দফতরের নির্দেশনা মেনে আফ্রিকা, ইউরোপ ও এশিয়া এই তিন মহাদেশের পাঁচটি দেশকে নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির প্রথম আসর করেছিলাম। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জাতির পিতার নামে এই আসরটি আরো ভালোভাবে আয়োজনের সুযোগ রয়েছে। আমরা পরিকল্পিতভাবে এবার দ্বিতীয় আসরটি আরো জমজমাটভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান জানান, ইতোমধ্যে ১৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা অনেক ইতিবাচক সাড়া পেয়েছি। সেখান থেকে আমরা আটটি দল নিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ থেকে ২৪ মার্চ ঢাকায় হবে আট জাতির এই আন্তর্জাতিক কাবাডি।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান

গত বছর প্রথম আসরে অংশ নেওয়া আফ্রিকার কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের সাথে এবার খেলবে ইউরোপের ইংল্যান্ড, এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক। গত আসরে অংশ নেওয়া পোল্যান্ডের আসার কথা থাকলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে। ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা সম্মতি দিলেও তারা পৃষ্ঠপোষক পায়নি বলে আসছে না বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

সাতদিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ক্রস পদ্ধতিতে সেমিফাইনালে খেলবে। শেষ চারে জয়ী দু’দল ২৪ মার্চ ফাইনালে মোকাবেলা করবে। টুর্নামেন্টের সব ম্যাচ হবে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। তবে প্র্যাকটিস ভেন্যু হিসেবে থাকছে জাতীয় কাবাডি স্টেডিয়াম।

আগামী ১৬ মার্চ থেকে বিদেশী দলগুলো ঢাকায় আসতে শুরু করবে। তবে ১৪ মার্চ বাংলাদেশ দলের জার্সি উন্মোচন ও টুর্নামেন্ট পূর্ব সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য গত বছর ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আরদুজ্জামান ফাইনালসেরা ও অধিনায়ক তুহিন তরফদার হয়েছিলেন আসর সেরা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে গত অক্টোবর থেকে জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add