for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ১৫:০৭:৩৬

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) যুগ্মসম্পাদক ও দৈনিক মানবজমিনের হেড অব স্পোর্টস মো. সামন হোসেনের মাতা মুকুল বেগম ১০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় ঢাকার ক্যান্টনম্যান্টে ভাইয়ের বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। মরহুমা বেশ কিছুদিন যাবৎ জটিল ক্যানসারে ভুগছিলেন। তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ জুম’আ নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল সড়কে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমাকে বরিশাল সদরের কর্নকাঠি ইউনিয়নে স্বামীর কবরের পাশে সমাহিত করা হবে।
সামনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি সনৎ বাবলাসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছে।
For add
For add
For add
For add
for Add