for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর ২০২১, শুক্রবার, ৯:৫৭:৫৪

আগামী ১৫ নভেম্বর থেকে ‘বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২১’ শুরু হচ্ছে। ডিবিএল সিরামিকসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন সার্ক দেশগুলো নিয়ে এ আসরের আয়োজন করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ডাচ বাংলা মিলনায়তনে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন ফেডারেশনটির সাধারণ সম্পাদক এ কে সরকার। তিনি বলেন, সোমবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনের এ টুর্নামেন্ট শুরু হবে।
টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্পন্সর প্রতিষ্ঠান ডিবিএল’র চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ প্রমুখ।
For add
For add
For add
For add
for Add