for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার, ২৩:২৯:৪২

বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী ও বিকেএসপি।
ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে দিনের প্রথম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৫৭-৪১ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ২৯-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোর সফিউর-১২ ও ইলিয়াস-১০ পয়েন্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষে সর্বোচ্চ রহিম-২১ ও তারেক- ১৬ পয়েন্ট স্কোর করেন।
দ্বিতীয় খেলায় যোশে ফাইটস ক্লাব ৭৫-৫২ পয়েন্টে ধুমকেতু ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৪৫-২৭ পয়েন্টে এগিয়ে ছিল।
ধুমকেতু ক্লাবের পক্ষে সর্বোচ্চ সাজিদ-১৭ ও তামিম- ১০ পয়েন্ট এবং যোশে ফাইটস ক্লাবের পক্ষে সর্বোচ্চ ক্রিস্টোফার-২৪ ও কামরুল- ১৫ পয়েন্ট স্কোর করেন।
তৃতীয় খেলায় বাংলাদেশ নৌবাহিনী ৫৫-৪০ পয়েন্টে বিকেএসপিকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ীরা ৩১-১৪ পয়েন্টে এগিয়ে ছিল।বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ সোয়েব-১৫ ও মাসুদ-১৪ পয়েন্ট এবং বিকেএসপির পক্ষে সর্বোচ্চ আলিম-১২ পয়েন্ট স্কোর করেন।
২৫ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে এ-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী বনাম বি-গ্রুপ রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী এবং দ্বিতীয় সেমিফাইনালে বি-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ বিমানবাহিনী বনাম এ-গ্রুপ রানার্সআপ বিকেএসপি একে অপরের সঙ্গে মোকাবিলা করবে।
For add
For add
For add
For add
for Add