for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার, ৬:২৩:১১

ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে ২২ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয়েছে । এ টুর্নামেন্টে ৭টি দল দুই গ্রুপে অংশ নিচ্ছে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার প্রমুখ।
উদ্বোধনী দিনে বাংলাদেশ নৌবাহিনী ৮৫-৩৪ পয়েন্টের ব্যবধানে ধুমকেতু ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধের বিজয়ী দল ৪৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সামসুজ্জামান-১৯ ও মাসুদ-১৬ পয়েন্ট এবং ধুমকেতু ক্লাবের পক্ষে সর্বোচ্চ স্কোরার তামিম-০৮ ও মাহিন-০৫ পয়েন্ট করে।
অপর খেলায় বাংলাদেশ বিমানবাহিনী ৬৪-৪৫ পয়েন্টে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে। প্রথমার্ধে জয়ী দল ২৪-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। বিমানবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার রহিম- ১৫ ও সামসুল-১২ পয়েন্ট এবং বাংলাদেশ পুলিশ দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার নিতাই- ১৯ ও সালাহ উদ্দিন- ০৯ পয়েন্ট করে।
এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৭০-৫৮ পয়েন্টের ব্যবধানে যোশে ফাইটস ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে তারা ২৫-১৯ পয়েন্টে এগিয়ে ছিল। বিকেএসপি’র পক্ষে সর্বোচ্চ স্কোরার ইয়াসিন-২৩ ও আকাশ- ২২পয়েন্ট এবং যোশে ফাইটস দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার ক্রিস্টোপার-২২ ও অভি-১৪ পয়েন্ট করে।
For add
For add
For add
For add
for Add