for Add

ড্রতেই শেষ হল ঢাকা-সিলেট ম্যাচ

৩১০ রানের লক্ষ্য। দুই সেশনের কিছুটা বেশি সময়। কাজটা বেশ দুরূহই ছিল ঢাকা বিভাগের জন্য। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করলে হয়তো সম্ভব ছিল। তবে সে পথে হাঁটেনি তারা। উল্টো এক সময় হারের শঙ্কায় পড়েছিল তারা। তবে পরে দেখে শুনে ব্যাট করে দিন শেষ করলে নিষ্প্রাণ ড্র হয় ম্যাচটি।

বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪৫ রান তোলে ঢাকা। পরে ড্র মেনে নেয় দুই দল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করেছিল দলটি। অন্যদিকে সিলেট তাদের দুই ইনিংসে করে ৩৭০ ও ২১৯ রান।

লক্ষ্য তাড়ায় শুরুটাই ভালো হয়নি ঢাকার। দলীয় ৭ রানেই আউট হন জয়রাজ শেখ। তবে আব্দুল মজিদ ও সাইফ হাসানের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৬ রান। তবে বেশ মন্থর গতিতে। কার্যত জয়ের আশা তখনই শেষ। পরে মজিদ আউট হলে মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন সাইফ। কিন্তু এ জুটি ভাঙতেই ১৬ রানের ব্যবধানে ৩টি উইকেট হারায় তারা।

দলীয় ১১৬ রানে ৫ উইকেট হারানো দলটি তখন শঙ্কায় পড়ে হারের। কারণ তখনও বাকী ছিল দিনের শেষ সেশনের প্রায় পুরোটাই। তবে শুভাগত হোম ও আরাফাত সানি জুনিয়রের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হয়নি। ড্র মেনেই মাঠ ছাড়ে দুই দল।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে সাইফের ব্যাট থেকে। অংকন করেন ২৬ রান। শুভাগত ২০ রানে ও সানি ১৩ রানে অপরাজিত থাকেন। সবচেয়ে বড় কথা শেষ দিকে দুই ব্যাটসম্যান কোনো উইকেট না হারিয়ে মোকাবেলা করেন ১২৮টি বল। তাতেই ম্যাচ বাঁচাতে পারে দলটি। ৩১ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র।

এর আগে তৃতীয় দিনের ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে ব্যাট করতে নামা সিলেট বিভাগ এদিন শেষ ৪ উইকেট হারিয়ে আর ৩৬ রান যোগ করতে পারে। ব্যক্তিগত ৮২ রানে আউট হব আসাদুল্লা আল গালিব। ১৬৪ বলে ৭টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। এছাড়া তানজিব হাসান সাকিবের ব্যাট থেকে আসে ৩৩ রান। ঢাকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সুমন খান, নাজমুল ইসলাম অপু, শুভাগত ও সাইফ।

ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখানো শুভাগত হন ম্যাচ সেরা।

Tags: , ,

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add