for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর ২০২০, বুধবার, ২২:৩০:১৯

মুজিববর্ষ জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতার সিনিয়র পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে পুরুষদের সিনিয়র বিভাগে ছয়টি স্বর্ণ ও দু’টি রৌপ্য জিতে বাংলাদেশ সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব অর্জন করে। তবে দু’টি স্বর্ণ ও ছয়টি রৌপ্য পেয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার।
এদিকে সিনিয়র নারী বিভাগে ছয়টি স্বর্ণ ও দু’টি রৌপ্য লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। কিন্তু দু’টি স্বর্ণ ও পাঁচটি রৌপ্য নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এদিকে জুনিয়র পুরুষ বিভাগে ১০টি স্বর্ণ ও একটি রৌপ্য পেয়ে বিকেএসপি চ্যাম্পিয়ন এবং তিনটি স্বর্ণ ও সাতটি ব্রোঞ্জ নিয়ে রানার্সআপ হয়েছে সিরাজগঞ্জ।
অপরদিকে জুনিয়র নারী বিভাগে কুমিল্লা পাঁচটি স্বর্ণ এবং দু’টি করে রৌপ্য ও ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে চারটি করে স্বর্ণ ও রৌপ্য এবং দু’টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে রাজশাহী।
খেলা শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া সচিব আকতার হোসেন। অতিরিক্ত সচিব আবদুল করিম ও আনসারের সহকারী পরিচালক রায়হান উদ্দিন ফকির এ সময় উপস্থিত ছিলেন। বাসস।
For add
For add
For add
For add
for Add