for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২২:০০:০৯

ওয়ালটন দ্বিতীয় জাতীয় নারী সফটবল প্রতিযোগিতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী সফটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। রার্নাসআপ হয়েছে বাংলাদেশ পুলিশ নারী সফটবল দল।
ঢাকার পল্টন ময়দানে আজ মঙ্গলবার ফাইনালে আনসার ১৯-৪ পয়েন্টে পুলিশকে হারিয়ে শিরোপা জয় করে। সেরা খেলোয়াড় হয়েছেন আনসারের আয়েশা আক্তার।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। এ সময় পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add