for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ০:৪৩:৫১

সামার হিট ওপেন ক্যারম টুর্নামেন্টে হেমায়েত মোল্লা ও আফসানা নাসরীন চ্যাম্পিয়ন হয়েছেন।
পুরুষ এককে হেমায়েত মোল্লা চ্যাম্পিয়ন, বিপ্লব মোল্লা রানারআপ ও তৃতীয় হয়েছেন সালাউদ্দিন কায়সার।
অপরদিকে নারী এককে আফসানা নাসরীন চ্যাম্পিয়ন, সাবিনা আকতার রানারআপ ও তৃতীয় হয়েছেন ফারজানা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামের গ্রাউন্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে শুরু হওয়া তিনদিনব্যাপী এ টুর্নামেন্ট ৮ নভেম্বর শেষ হয়।
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য নারী ও পুরুষসহ মোট ৩৫জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
For add
For add
For add
For add
for Add