for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ এপ্রিল ২০২০, বুধবার, ১৭:৫২:০০

করোনার সময়ে গাজীপুর মহানগর এলাকাবাসীদের স্বাস্হ্য সেবা পৌছে দিতে গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টেলি মেডিসিন সার্ভিস ’আপনার ডাক্তার’ কর্মসূচি উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। টেলি কনফারেন্সের মাধ্যমে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন।
এই উদ্বোধনী টেলিকনফারেন্সে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে যুক্ত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিৎ কুমার মল্লিক (বাবু), সংগঠনের স্বাস্হ্য বিষয়ক সম্পাদক ডা: অমিত কুমার রায়, ডা: সৌমিক আহমেদ সৌরভ, ডা: শরিফুল ইসলাম সহ অন্যান্য চিকিৎসক ও সদস্যবৃন্দ ।
এই মহৎ কাজটি করায় মহানগর সেচ্ছাসেবকলীগ সহ সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন,’আশা করি টেলিফোনের মাধ্যমে চিকিৎসক বৃন্দের সাথে কথা বলে আপনাদের স্বাস্হ্যগত সমস্যার সমাধান পাবেন ।’
For add
For add
For add
For add
for Add