for Add

ক্লাব কাপ হকি

মর্যাদার লড়াইয়ে আবাহনীর জয়

hokyচিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ‘মার্সেল ক্লাব কাপ হকি’ প্রতিযোগিতায় আবাহনী-মোহামেডানের আজকের (বুধবার) দ্বৈরথটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। তাতে মোহামেডানকে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আবাহনী লি.।

ম্যাচের ঝাঁজটা টের পাওয়া গেছে প্রথম থেকেই। পাঁচজন বিদেশী রিক্রুট নিয়ে মাঠে নামা আবাহনী ষষ্ঠ মিনিটেই সাফল্য পায়। রুম্মান সরকারের পাস থেকে মাকসুদ আলম হাবুলের ফ্লিক আবাহনীকে এগিয়ে দেয় ১-০ গোলে। দু’মিনিটের মাথায় আবারো দৃশ্যপটে রুম্মান সরকার। এবার ডি-বক্সের ভেতর থেকে তার জোরালো হিট গোলরক্ষক ফেরালেও ফাঁকায় দাঁড়ানো শাফাকাত রাসুল বল জালে জড়াতে ভুল করেননি। ২-০ গোলে পিছিয়ে পড়ে একটু যেন দিকভ্রান্ত হয়ে পড়ে মোহামেডান। সেই সুযোগ কাজে লাগিয়ে সম্মিলিত আক্রমন থেকে ১১ মিনিটে তৃতীয় গোলটি আদায় করে নেয় আবাহনী। মশিউর রহমান বিপ্লবের বাড়ানো বলে রুম্মান সরকারের পুশ, আর তাতে উল্টো ঘুরে জায়গা বানিয়ে হাবুলের দর্শনীয় রিভার্স হিটে আবাহনী এগিয়ে যায় ৩-০ গোলে।

তারপর থেকেই মোহামেডানের পাল্টা আক্রমন। একের পর এক আক্রমনে আবাহনীর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুললেও পারফেক্ট ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি সাদা-কালো শিবির। এর মধ্যে ২৫ মিনিটে চন্দনের সহজ পেনাল্টি কর্নার মিসটা ছিল খুবই হতাশার। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় অবশেষে তাপসের ফ্লিক থেকে রুবেল হোসেনের হিটে প্রথম গোল পায় মোহামেডান। ম্যাচের সময় যতই গড়াতে থাকে, উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। খেলোয়াড়রা আম্পায়ারদের সাথে ও নিজেদের মধ্যে তর্কে এবং সেখান থেকে হাতাহাতিতে জড়ান। খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। আবার খেলা শুরু হলে ৬১ মিনিটে বিপ্লবের আচমকা ক্রস থেকে রুম্মানের জোরালো হিটে ব্যবধান ৪-১ করে ফেলে আবাহনী। শেষ বাশি বাজার আগে লালনের পাসে দ্বীন ইসলামের গোলে ব্যবধান কমায় মোহামেডান। পুরো ম্যাচ দাপটের সঙ্গে খেলেও একের পর এক সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের ব্যর্থতায় ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে।

৬ মে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ঊষা ও মোহামেডান। ৭মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আবাহনী ও মেরিনার্স।

 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add