for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ এপ্রিল ২০১৬, শুক্রবার, ২২:২৭:৪৬
মারিয়া শারাপোভার সমর্থনে এগিয়ে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ গোটা টেনিস দুনিয়ার অনেকেই যখন ডোপিং করার জন্য রাশিয়ান টেনিস তারকা শারাপোভাকে আক্রমণ করছেন তখন তাঁকে সমর্থন করলেন ওই দেশের প্রেসিডেন্ট পুতিন৷ তিনি দাবি করেছেন-মেলডোনিয়াম নিষিদ্ধ ড্রাগ নয়৷ এই ঔষধ শুধুমাত্র পারফরম্যান্স ভালো করতে সাহায্য করে৷ পারফরম্যান্সের উন্নতি করার জন্যই শারাপোভা মেলডোনিয়াম নিয়েছেন৷
শারাপোভা প্রসঙ্গে পুতিন বলেন, ‘এই ড্রাগের কখনই ডোপিংয়ের সম্পর্ক নেই৷ এই ড্রাগ কখনই ডোপিং নয়৷ এটা হার্ট ভালো রাখতে সাহায্য করে৷ পাশাপাশি শারীরিক শক্তিও যোগায়৷ সেই কারণেই শারাপোভা মেলডোনিয়াম নিয়েছেন৷’ গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে পজিটিভ হয়েছেন শারাপোভা৷ এই ড্রাগ নেওয়ার কথা স্বীকারও করেছেন তিনি৷ তবুও রাশিয়ার প্রেসিডেন্ট শারাপোভার পাশে দাঁড়িয়েছেন৷
For add
For add
For add
For add
for Add