for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ এপ্রিল ২০১৬, বুধবার, ২০:২৩:৪২

রাজধানীর অদূরে পূর্বাচলে নির্মান করা হবে অত্যাধুনিক স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান ১ লাখ আসনের এ স্টেডিয়াম নির্মানের দায়িত্ব পেয়েছে। আজ (বুধবার) নির্মিতব্য স্টেডিয়াম সাইট পরিদর্শন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির ২০তম বৈঠক শেষে কমিটির সদস্যরা স্টেডিয়াম পরিদর্শনে যান।
কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, কবিরুল হক, নাহিম রাজ্জাক এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।
এছাড়াও কক্সবাজারে নতুন স্টেডিয়াম হবে এক লাখ আসনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে স্টেডিয়াম দুটি নির্মাণ করা হচ্ছে।
For add
For add
For add
For add
for Add