for Add

বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের নতুন কমিটি গঠিত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাপক সাংগঠনিক পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে। ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর আগের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। স্বাভাবিকভাবেই পরিবর্তন আবশ্যিক ছিল বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস সেক্রেটারিজ ফোরামের। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে কমিটির সাধারণ সম্পাদকরা মিলিত হয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করেছেন।

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানকে কমিটির সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে বাংলাদেশ উশু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুকে।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান এবং বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন হয়েছেন সহ-সভাপতি। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী নবগঠিত অ্যাডহক কমিটি আগামী একবছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত কমিটির কাছে দ্বায়িত্ব বুঝিয়ে দেবে। এর মাঝে এই অ্যাডহক কমিটি একটি ফান্ড গঠন ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করে যাবে।

অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বলেছেন, ‘ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য অনুসারে এ সংগঠনের কাজ হল আওতাভুক্ত সকল ফেডারেশনের খেলার প্রচার, প্রসার ও উন্নয়নকল্পে একত্রীভূত ও সম্মিলিত সহযোগিতার ক্ষেত্র তৈরি করা, কোন ফেডারেশনের স্বার্থ পরিপন্থী কোন কার্যক্রম চাপিয়ে দেয়া হলে সম্মিলিত ভাবে প্রতিবাদ ও প্রতিরোধ করা, আন্তর্জাতিক খেলার প্রস্তুতি ও পরিকল্পনায় সম্মিলিত ভাবে কাজ করা, সহযোগিতা করা। খেলার পরিবেশ বজায় রাখা ও কর্মকর্তা এবং খেলোয়াড়দের মধ্যে পেশাদারি মনোভাব বজায় রাখতে সচেষ্ঠ থাকা। সার্বিক ভাবে খেলার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।’

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে এই সংগঠনের যাত্রা হয়েছিল। মূলত ফেডারেশনগুলোর আন্তঃসমস্যা সমাধান, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধি এবং সেই সাথে জাতীয় ক্রীড়া পরিষদ তথা সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া যৌথভাবে তুলে ধরতেই জাতীয় ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ফেডারেশন সেক্রেটারি ফোরামের সৃষ্টি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add