for Add

শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে একধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ

হংকংকে হারিয়ে ইতোমধ্যে দারুণভাবে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আগামীকাল ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা।

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গতরাতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। টস জিতে প্রথমে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুণ্যে বড় স্কোর করতে পারেনি হংকং। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে তারা। বাংলাদেশের তিন বোলার তাসকিন আহমেদ-তানজিম হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে অধিনায়ক লিটন দাসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ১৪ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৪৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটিতে বাংলাদেশের জয়ের ভিত গড়েন লিটন ও তাওহিদ হৃদয়।

জয় থেকে ২ রান দূরে থাকতে আউট হন ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করা লিটন। ৬টি চার ও ১টি ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করেন তিনি। ১ চারে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন হৃদয়।

হংকংয়ে পর শ্রীলংকাকে হারিয়ে সুপার ফোরের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দলের পেসার তানজিম বলেন, ‘আমরা শ্রীলংকার বিপক্ষে জয় চাই।  ম্যাচ জয় আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

শ্রীলংকাকে নিয়ে তানজিম আরও বলেন, ‘ তিন ফরম্যাটেই আমরা শ্রীলংকার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। তাদের সব খেলোয়াড়কেই আমরা ভালোভাবে জানি। আমরা শ্রীলংকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে খেলতে নামব। আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জয়ের জন্যই মাঠে নামব। অতীতে শ্রীলংকার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলংকা। টেস্ট ১-০, ওয়ানডে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে হারে লংকানরা।

এশিয়া কাপের আগে জিম্বাবুয়ের মাটিতে দুই ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলংকা। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স বিবেচনায় এশিয়া কাপে ভাল করার ব্যাপারে আশাবাদী লংকান অধিনায়ক চারিথ আসালাঙ্কা, ‘আমরা বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারলেও, ঐ সিরিজে আমাদের পারফরমেন্স ভাল ছিল। এছাড়া জিম্বাবুয়ের মাটিতেও আমরা ভাল ক্রিকেট খেলেছি। তাই সর্বশেষ দুই সিরিজের পারফরমেন্স আমাদের এশিয়া কাপে সহায়ক হবে।’

টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২০বারের দেখায় বাংলাদেশ ৮বার এবং শ্রীলংকা ১২বার জিতেছে।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add