for Add

চ্যালেঞ্জ কাপে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী দল

আন্তর্জাতিক সিরিজ না থাকায় নিজেদের মধ্যে ভাগ হয়ে দু’টি ও ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল নিয়ে চ্যালেঞ্জ কাপের মাধ্যমে আগামী মাসে ভারত-শ্রীলংকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ নারী চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে চ্যালেঞ্জ কাপ। আসরের সবগুলো ম্যাচ হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে।

নারী ক্রিকেটাররা লাল ও সবুজ নামে দু’টি দলে ভাগ হয়ে এবং ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল চ্যালেঞ্জ কাপে অংশ নিবে।

৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর।  আগামী ২ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৭ অক্টোবর ভারতের গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশাখাপত্নমে খেলবে বাংলাদেশ। 

লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে ২০ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে কলম্বোতে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ অক্টোবর ব্যাঙ্গালুরুতে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। অন্য পাঁচ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান।

এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। ২০২২ সালে সর্বশেষ আসরে ৭ ম্যাচ খেলে মাত্র এক জয় পেয়েছিল টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল বাংলাদেশ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add