for Add

আদালতের নতুন রায়ে ‘দুঃস্বপ্ন ভাঙলো’ পগবার

ডোপিংকাণ্ডে ফ্রান্সের ফুটবলার পল পগবাকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ইতালিয়ান সিরিআঁর ক্লাব জুভেন্টাসের মিডফিল্ডারকে এই নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালির ন্যাশনাল অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (নিডো)।

এরপর আদালতের রায়ের বিপক্ষে আপিল করেন পগবা। আইনি লড়াইয়ে দারুণ সফলতাও দেখান ফরাসি মিডফিল্ডার। পগবার আপিল আবেদনের প্রেক্ষিতে শাস্তির সময়সীমা কমিয়েছে ক্রীড়াসংশ্লিষ্ট সালিশি আদালত (সিএএস)। ৪ বছরের শাস্তিকে ১৮ মাসে নামিয়ে এনেছে আদালত।

পগবার শাস্তি কমানোর বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন সালিশি আদালতের ডিরেক্টর ম্যাথিউ রিব।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ফুটবলের সব ধরনের কার্যক্রমের বাইরে গগবা। বিশ্বস্ত সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আগামী বছরের জানুয়ারি থেকেই অনুশীলনে যোগ দিতে পারবেন পগবা। ৩১ বছর বয়সী এই তারকার মাঠে নামতে বাধা থাকবে না আগামী মার্চ থেকে।

এর আগে শরীরে টেস্টোস্টেরনের উচ্চ মাত্রা পাওয়া গেছে, এমন অভিযোগে গেল ফেব্রুয়ারিতে পগবা ৪ বছরের জন্য নিষিদ্ধ করে নিডো। টেস্টোস্টেরন এমন একটি উপাদান, যা শরীরে শক্তি বাড়ায় এবং একজন খেলোয়াড়কে বেশিক্ষণ সময় মাঠে সতেজ থাকতে সহায়তা করে।

আপিল আবেদনে অনুকূল ফল পেয়ে পগবা বলেন, ‘অবশেষে দুঃস্বপ্ন শেষ হলো। আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম, যখন আবার স্বপ্নগুলো অনুসরণ করতে পারি।’

পগবা আরও বলেন, ‘সমসময় বলেছি যে, আমি যখন একজন ডাক্তারের পরামর্শে নির্ধারিত পুষ্টিকর খাদ্য পরিপূরক গ্রহণ করি তখন আমি জেনেশুনেই করি। কখনই বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার নিয়ম লঙ্ঘন করিনি। এমন খাবার গ্রহণ করি, যা পুরুষ ক্রীড়াবিদদের কর্মক্ষমতাকে প্রভাবিত করে না বা বাড়ায় না।’

‘আমি সততার সঙ্গে খেলি। যদিও আমাকে স্বীকার করতে হবে যে, এটি একটি কঠোর দায়বদ্ধ অপরাধ। সালিশি আদালতের ক্রীড়া বিচারকদের ধন্যবাদ, যারা আমার ব্যাখ্যা শুনেছেন।’

পগবা আরও বলেন, ‘এটি আমার জীবনের একটি অত্যন্ত কষ্টদায়ক সময় ছিল। কারণ, আমি যা কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছি তা আটকে রাখা হয়েছে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add