for Add

সহজ গ্রুপে ফ্রান্স, কঠিন গ্রুপে আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিক ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়ে গেলো বুধবার রাতে। ফ্রান্সের রাজধানী শহরের সেন্ট ডেনিসে অলিম্পিকের হেড কোয়ার্টারে অনুষ্ঠিত ড্র’তে দেখা যাচ্ছে মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে স্বাগতিক ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য রয়েছে কঠিন পরীক্ষা।

শুধু পুরুষ ফুটবলেরই নয়, নারী ফুটবলের ড্র’ও অনুষ্ঠিত হয়েছে একই অনুষ্ঠানে। দুই বিভাগেই স্বাগতিক ফ্রান্সকে রাখা হয়েছে ‘এ’ গ্রুপে এবং দুই বিভাগেই অলিম্পিক ফুটবলের উদ্বোধনী ম্যাচ খেলবে স্বাগতিকরা।

পুরুষ ফুটবলে স্বাগতিক ফ্রান্সের বাকি তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড এবং ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফের (এএফসি-৪ বনাম গিনি) জয়ী দল।

‘বি’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ মরক্কো, ইউক্রেন এবং এশিয়া থেকে বাছাই হয়ে যাওয়া তৃতীয় দল। এশিয়া থেকে কোয়ালিফাই করা কোনো দল এবং এএফসি-সিএএফ প্লে–অফে জয়ী দল এখনো নির্ধারিত হয়নি।

স্পেনের প্রতিপক্ষ মিশর, ডোমিনিকান রিপাবলিক, এএফসি-২ বা এশিয়া থেকে বাছাই হওয়া দ্বিতীয় দল। ‘ডি’ গ্রুপে রয়েছে প্যারাগুয়ে, মালি, ইসরায়েল এবং এশিয়া থেকে বাছাই হয়ে যাওয়া প্রথম দল (এএফসি-১)।

অলিম্পিকের ফুটবলে টানা তৃতীয়বারের মতো স্বর্ণ জয়ের স্বপ্ন ছিলো ব্রাজিলের। কিন্তু অলিম্পিক বাছাই ফুটবলে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হেরে বাছাই থেকেই বিদায় নিতে হয় তাদের। প্যারিস অলিম্পিক ফুটবলের মূল পর্বে পৌঁছাতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে দেশটির নারী ফুটবল দল রয়েছে অলিম্পিকে।

অন্যদিকে আর্জেন্টিনার সামনে রয়েছে তৃতীয় স্বর্ণপদক তুলে নেওয়ার সুযোগ। ২০০৪ ও ২০০৮ অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতেছিলো তারা। এর মধ্যে সর্বশেষ, ২০০৮ সালে লিওনেল মেসিও খেলেছেন। ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে এবারও স্বর্ণ জিততে চায় আর্জেন্টিনা এবং দেশের হয়ে এটাই হতে পারে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের অলিম্পিক ফুটবল দলের কোচ থিয়ের অঁরি। তিনি বলেন, ‘কোনো কিছুই সহজ না।’ ১৯৮৪ সালেই প্রথম এবং শেষবার অলিম্পিক ফুটবলের স্বর্ণ জিতেছিলো ফ্রান্স। এবার স্বাগতিক হিসেবে তারা ফেবারিট এবং জিততে চায় দ্বিতীয় স্বর্ণ।

গ্রুপ ‘এ’
ফ্রান্স, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও প্লে-অফ জয়ী (এএফসি-৪ বনাম গিনি)

গ্রুপ ‘বি’
আর্জেন্টিনা, মরক্কো, ইউক্রেন ও এএফসি-৩

গ্রুপ ‘সি’
স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক ও এএফসি-২

গ্রুপ ‘ডি’
প্যারাগুয়ে, মালি, ইসরায়েল ও এএফসি-১

মেয়েদের ফুটবলে কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’

ফ্রান্স, কলম্বিয়া, কানাডা, নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’
যুক্তরাষ্ট্র, সিএফসি-২ (জাম্বিয়া-মরক্কো), জার্মানি, অস্ট্রেলিয়া

গ্রুপ ‘সি’

স্পেন, জাপান, সিএএফ-১ (নাইজেরিয়া-দক্ষিণ আফ্রিকা) ও ব্রাজিল।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add