for Add

সাগরিকার গোলে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ (রোববার) কমলাপুরে বাংলাদেশ ইনজুরি সময়ে সাগরিকার গোলে বাংলাদেশ পায় প্রত্যাশিত জয় (১-০)। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। ভারতের ৩। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার ভুটানের বিপক্ষে। ভারতের প্রতিপক্ষ নেপাল।

প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে দুইবার ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। লিগ পর্ব ও ফাইনালের জয় ছিল ১-০ গোলে। তিন বছর পর দ্বিতীয় আসরের লিগ পর্বে একই ব্যবধানে ভারতকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ইনজুরি সময়ে আফঈদার বাড়ানো বল ধরে সাগরিকা গোলরক্ষকের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন ভারতের জালে।

প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ভারত ১০-০ গোলে জিতেছিল ভুটানের বিপক্ষে। দুই দলের লড়াই দেখতে গ্যালারিতে হাজার দেড়েক দর্শক হাজির হয়েছিলেন। তবে বাংলাদেশের মেয়েদের গোল মিসের কারণে তারা জয়ের আনন্দে স্টেডিয়াম ছাড়ার আশা ছেড়েই দিয়েছিলেন। শেষ দিকে ভালো কয়েকটা সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে হতাশ হন দর্শকরা। তবে শেষ পর্যন্ত শীতের রাতে গ্যালারিতে আসা দর্শকরা জয় উদযাপন করতে করতেই ঘরে ফিরেছেন।

হারলে বিপদ। ড্র করলে উজ্জ্বল হবে সম্ভাবনা। তাই দুই দলই রক্ষণ সামলিয়ে আক্রমণের কৌশলে ছিল। শুরুর দিকে ভারত প্রধান্য নিয়ে খেলেছিল। তারা বারদুয়েক ভালো সুযোগও তৈরি করেছিল। দুর্ভাগ্য তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮ ও ১২ মিনিটে পাওয়া ভারতের দুটি সুযোগই নস্যাৎ করে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পুরোপুরি বদলে যায়। তবে দাপুটে ফুটবল খেলেও গোল আদায় করতে পারেনি। স্বপ্নার পরপর দুটি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্বাগতিকদের। একবার সুরমা্ জান্নাতের হেড ভারতের গোলরক্ষক সেভ করেন। আরেকবার বল চয়ে যায় ক্রসবার ঘেঁষে বাইরে। বাংলাদেশ এগিয়ে যেতে পারতো শেষ ৮৭ মিনিটে ভারতের গোলরক্ষকের ভুলে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মুনকি। তবে তিনি গোলরক্ষকের গায়ে বল মেরে সহজ সুযোগ নষ্ট করেন।

নির্ধারিত ৯০ মিনিট শেষ খেলা অতিরিক্ত সময়ে গড়ালে গ্যাররিতে উল্লাস ছড়িয়ে দেন নেপালের বিপক্ষে জোড়া গোল করা সাগরিকা। আফঈদা খন্দকারের বাড়ানো লম্বা পাস ধরে একটু সামনে এগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ভারতের জালে বল পাঠান সাগরিকা। এ নিয়ে অনূর্ধ্ব-১৯ সাফে ভারতকে টানা তিনবার হারালো বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ : স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মুনকি আক্তার , স্বপ্না রানী, মোসাম্মৎ সাগরিকা, পূজা দাস (রিতু), উমেহলা মারমা (রুমা আক্তার), ইতি খাতুন, বন্যা খাতুন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add