for Add

৩৪ বছর পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেলো পূর্ণমন্ত্রী

তখনো দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে তিনি একা নন, সারাদেশ জেনে গেছে নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভার সদস্য হয়েছেন এবং তিনি পূর্ণ মন্ত্রী পদেই শপথ নেবেন।

ঠিক তখনই সাংবাদিকের প্রশ্নর উত্তরে নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, খুব বেশিদিন নয়, মন্ত্রী হওয়ার পর বছর দেড়েকের মধ্যেই হয়তো তিনি বিসিবি প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল প্রতিমন্ত্রীর কাঁধে। জাহিদ আহসান রাসেল ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। এবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পেয়েছে পূর্ণমন্ত্রী। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব প্রদানের মধ্য দিয়ে ৩৪ বছর এ মন্ত্রণালয় পেলো একজন পূর্ণ মন্ত্রী। সর্বশেষ যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন জাতীয় পার্টির সরকারের আমলে নিতাই রায় চৌধুরী ১৯৯০ সালে। তার আগে তিনি প্রতিমন্ত্রী ছিলেন।

নিতাই রায় চৌধুরীর পর বিগত বছরগুলোতে প্রতিমন্ত্রীরাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর থেকে প্রতিমন্ত্রী ছাড়াও দুইবার তত্ত্বাবধায়ক সরকারের সময় উপদেষ্টারা এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

নাজমুল হাসান পাপন ও নিতাই রায় চৌধুরীর আগে এ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউসুফ আলী, শামসুল হুদা চৌধুরী, জাকির খান চৌধুরী, এ বি এম রুহুল আমিন হাওলাদার ও সুনিল কুমার গুপ্ত।

এ মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন একমাত্র আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ২০১৪ সালে প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সঙ্গে ৫ বছর ছিলেন মন্ত্রণালয়ে।

নাজমুল হক পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লিগের সাবেক সভানেত্রী প্রয়াত আইভি রহমানের পুত্র।

যুব ও ক্রীড়া মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর তালিকা

১. মোহাম্মদ ইউসুফ আলী (মন্ত্রী) ২. তাহেরউদ্দিন ঠাকুর (প্রতিমন্ত্রী) ৩. আবুল ফজল (উপদেষ্টা) ৪. শামসুল হুদা চৌধুরী (মন্ত্রী) ৫. আমিরুল ইসলাম কালাম (প্রতিমন্ত্রী) ৬. নুর হোসেন (প্রতিমন্ত্রী) ৭. শফিকুল গণি স্বপন (প্রতিমন্ত্রী) ৮. জাকির খান চৌধুরী (মন্ত্রী) ৯. মোস্তফা কামাল হায়দার (প্রতিমন্ত্রী) ১০. সুনীল কুমার গুপ্ত (মন্ত্রী) ১১. শেখ শহিদুল ইসলাম (উপমন্ত্রী) ১২. শেখ শহিদুল ইসলাম (প্রতিমন্ত্রী) ১৩. লে. কর্নেল অব. এইচ এম এ গাফফার (প্রতিমন্ত্রী) ১৪. আবুল খায়ের চৌধুরী (প্রতিমন্ত্রী) ১৫. এ বি এম রুহুল হাওলাদার (প্রতিমন্ত্রীর মর্যাদায় রাষ্ট্রপতির উপদেষ্টা) ১৬. এ বি এম রুহুল হাওলাদার (মন্ত্রী) ১৭. নিতাই রায় চৌধুরী (প্রতিমন্ত্রী) ১৮. নিতাই রায় চৌধুরী (মন্ত্রী) ১৯. আলমগীর এম এ কিবরিয়া (উপদেষ্টা) ২০. মির্জা আব্বাস (প্রতিমন্ত্রী) ২১. সাদেক হোসেন খোকা (প্রতিমন্ত্রী) ২২. অধ্যাপক মো. শামসুল হক (উপদেষ্টা) ২৩. ওবায়দুল কাদের (প্রতিমন্ত্রী) ২৪. এ এস এম শাহজাহান (প্রতিমন্ত্রী) ২৫. ফজলুর রহমান পটল (প্রতিমন্ত্রী) ২৬. সি এম শফি সামি (উপদেষ্টা) ২৭. শফিকুল হক চৌধুরী (উপদেষ্টা) ২৮. তপন চৌধুরী (উপদেষ্টা) ২৯. মাহবুব জামিল (স্পেশাল অ্যাসিস্টেন্ট) ৩০. মো. আহাদ আলী সরকার (প্রতিমন্ত্রী) ৩১. মো. মুজিবুল হক চুন্নু (প্রতিমন্ত্রী) ৩২. ড. বীরেন শিকদার (প্রতিমন্ত্রী) ৩৩. আরিফ খান জয় (উপমন্ত্রী) ৩৪. মো. জাহিদ আহসান রাসেল (প্রতিমন্ত্রী) ৩৫. নাজমুল হাসান পাপন (মন্ত্রী)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add