for Add

চলে গেলেন কিংবদন্তি ফুটবলার বেকেনবাওয়ার

দুদিন আগে মৃত্যুবরণ করেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা প্রথম ব্যক্তি মারিও জাগালো। ফুটবল বিশ্ব তার শোক কাটিয়ে উঠতে না উঠতেই এবার আরও একজনের মৃত্যু সংবাদ শুনলো।

জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মৃত্যুবরণ করেছেন। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা তিন ব্যক্তির মধ্যে তিনিও একজন। মারিও জাগালো, বেকেনবাওয়ার এবং অন্যজন ফ্রান্সের দিদিয়ের দেশম।

মৃত্যুকালে জার্মান এই কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৭৮ বছর। ‘ডার কাইজার’ নামেও পরিচিতি ছিলেন তিনি।

শুধু খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করাই নয়, পেলে-ম্যারাডোনা-ইয়োহান ক্রুয়েফদের সঙ্গে সর্বকালের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ততম তালিকায়ও রাখা হয় তার নাম। বিষয়ে নিশ্চয়তা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় জার্মান সংবাদ সংস্থা ডিপিএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের কারও স্বামী, কারও বাবা- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মৃত্যুবরণ করেছেন। সবার কাছে অনুরোধ, নীরবতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো। তবে অহেতুক কোনো প্রশ্ন করে বিরক্তি তৈরি করবো না।’

১৯৯০ সালে জার্মান দলের অধিনায়ক এবং বেকেনবাওয়ারের অন্যতম সেরা বন্ধু লোথার ম্যাথাউস নিউজ পেপার বিল্ডকে বলেন, ‘ধাক্কাটা খুব গভীর। যদিও আমি জানতাম যে, ফ্রাঞ্জ খুব একটা ভালো ছিল না। তার মৃত্যু ফুটবলের জন্য ক্ষতি। সর্বোপরি জার্মানির জন্যও। তিনি ছিলেন সর্বকালের সেরা একজন ফুটবলার এবং কোচ। ছিলেন দুর্দান্ত এক ব্যক্তিত্ব।’

১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল তখনকার পশ্চিম জার্মানি। এরপর ১৯৯০ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলের কোচও ছিলেন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে রানারআপ দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপে তার দল হয়েছিলো ৩য়।

শুধু বিশ্বকাপজয়ী তারকা হিসেবেই নয়, আরও অনেক সাফল্য এসে ধরা দিয়েছিলো তার হাতে। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপ জয় করেছিলেন তিনি। বিখ্যাত ডিফেন্ডার হিসেবে পরিচিত ছিলেন বেকেনবাওয়ার।

জার্মান ফুটবল এবং বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা পোস্টারবয় হিসেবেও পরিচিতি পেয়ে গিয়েছিলেন তিনি। পশ্চিম জার্মানির হয়ে মোট ১০৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। গোল করেছিলেন ১৪টি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add