for Add

বিশ্বের যেকোনো মাঠে ভারত ভয়ঙ্কর দল

বিশ্বের যেকোনো মাঠে তারা ভয়ঙ্কর দল বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই দিনের মধ্যে ৭ উইকেটে কেপ টাউন টেস্ট জিতে এমন মন্তব্য করেছেন সফরকারী দলের অধিনায়ক। এ ম্যাচ জিতে তারা তেমনটাই প্রমাণ করেছেন বলেও উল্লেখ করেন রোহিত। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি ইতিহাসের সংক্ষিপ্ততম ম্যাচ হিসেবে রেকর্ড বইরে জায়গা করে নিয়েছে।

সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর ঘুড়ে দাঁড়িয়ে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করেছে ভারত। আইডেন মার্করামের অসাধারণ সেঞ্চুরিতে লাঞ্চের এক ঘণ্টা পর ৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে টিম ইন্ডিয়া।
বল বিবেচনায় এটি ছিল ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ। ৬৪২ বল বা ১০৭ ওভারের মধ্যে ম্যাচের নিষ্পত্তি হয়েছে।

আগের সংক্ষিপ্ততম টেস্টেও জড়িয়ে আছে দক্ষিণ আফ্রিকার নাম। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্টটি ৬৫৬ বলে শেষ হয়েছিল।

পেসার মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ভারতের জয়ের পথ তৈরি হয়। ১৫ রানে ৬ উইকেট শিকার করে প্রথম দিন লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৫৫ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন সিরাজ।

মার্করামের ১০৩ বলে ১০৬ রানের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনের উইকেটে গতি, সিম মুভমেন্ট এবং অস্বাভাবিক বাউন্সের সাথে পুরো ম্যাচেই লড়াই করতে হয়েছে দু’দলের ব্যাটারদের।

রোহিত শর্মা বলেন, ‘ব্যাটারদের জন্য কন্ডিশন কঠিন থাকলেও বোলারদের সঠিক জায়গায় বল করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা ভাল ব্যাট করে ১শ রানের লিড পেয়েছি। আমরা জানতাম, এটি সংক্ষিপ্ত ম্যাচ হতে যাচ্ছে এবং প্রতিটি রানই গুরুত্বপূর্ণ। ঐ লিড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

রোহিত আর বলেন, ‘বিদেশের মাটিতে খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। কিন্তু গত চার বা পাঁচ বছর ধরে আমরা বিদেশের মাটিতে ভালো খেলছি। বিদেশের মাটিতে খেলতে এসে এমন জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, এজন্য যেকোনো কন্ডিশনে আমরা পারফর্ম করতে পারি।’

আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান ডিন এলগার। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল বলে স্বীকার করেছেন তিনি।

উইকেট বুঝতে ভুল করেছিলেন জানিয়ে এলগার বলেন, ‘খালি চোখে উইকেট দেখতে সুন্দর ছিল। কিন্তু সবাই যেমন ভেবেছিল তেমন নয়, এটি সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি আমাদের জন্য অনেক কঠিন ছিল। আমরা এই ম্যাচে বেশ ইতিবাচক ছিলাম।’

প্রথম ইনিংসে দলের বাজে ব্যাটিংকে হারের কারণ হিসেবে দায়ী করেছেন এলগার, ‘প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ে আমরা ম্যাচ হেরেছি। কন্ডিশন ও উইকেটের সুবিধা দারুণভাবে কাজে লাগিয়েছে ভারত।’

টেস্টের প্রথম দিন ২৩ উইকেটের পতন হয়। দ্বিতীয় দিন সকালে লড়াই হয়েছে মার্করাম ও বুমরাহর মধ্যে। ৬১ রানে ৬ উইকেট নেন বুমরাহ। ব্যক্তিগত ৭১ রানে বুমরাহর বলে মার্করামের কঠিন ক্যাচ ধরতে ব্যর্থ হন ভারত উইকেটরক্ষক লোকেশ রাহুল।

মার্করামের সেঞ্চুরির ইনিংসের পর এমন ভয়ানক উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান ছিল ভারতের বিরাট কোহলির। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান ছিল মার্করামের সতীর্থ কাইল ভেরিনির।

১০৩ বল খেলে ১৭টি চার ও ২টি ছক্কায় ১০৬ রান করেন মার্করাম। এর মধ্যে পেসার প্রসিধ কৃষ্ণার বলে মার্করামের মারা ১টি ছক্কা মাঠের বাইরে ছিটকে পড়ে। শেষ পর্যন্ত সিরাজের বলে রোহিতের হাতে ক্যাচ দিয়ে থামেন মার্করাম।বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add