for Add

আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাংলাদেশ!

আর্জেন্টিনা নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার উদ্যোগের কথা কিছুদিন আগেই জানিয়েছিলেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

জাতীয় নির্বাচন সামনে থাকায় সেই উদ্যোগে একটু ভাটা পড়লেও একেবারে থেমে যায়নি। আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন শেষ হলে আর্জেন্টিনা নারী ফুটবল দলকে আনার উদ্যোগের আলোচনা আবার শুরু হবে।

আর্জেন্টিনা নারী ফুটবল দলকে আনার সবচেয়ে বড় সমস্যা অর্থ। স্পন্সর না পেলে বাফুফে এত টাকা খরচ করতে পারবে না। একটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফুফের প্রাথমিক কথাবার্তা হয়েছে।

এ বিষয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ঢাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। তারা জানতে চেয়েছিল আমরা (বাফুফে) কী কী করতে পারবো। আমরা তাদের বলেছি, আর্জেন্টিনা নারী দল ঢাকায় খেলতে আসলে আমরা তাদের থাকা এবং খাওয়ার খরচ বহন করবো।’

আর্জেন্টিনার মেয়েদের কোন হোটেলে রাখা হবে, তার একটি নামও দেওয়া হয়েছে সম্ভাব্য সম্ভব্য স্পন্সর প্রতিষ্ঠানকে। কিরণ বলেছেন, ‘আর্জেন্টিনাকে আমরা অন্য কোনো খরচ দিতে পারব না। স্পন্সর প্রতিষ্ঠান অন্যান্য বিষয়গুলো দেখবে। বিমান টিকিট থেকে শুরু করে যদি আরো কিছু প্রয়োজন হয় সেটি ওই প্রতিষ্ঠান করবে।’

‘আর্জেন্টিনা নারী ফুটবল দল বাংলাদেশে আসলে তারা দুটো ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেটা হলে সাফের আগে সাবিনাদের দারুণ এক অভিজ্ঞতাই হবে।’

এই মুহূর্তে র‍্যাংকিংয়ে আর্জেন্টিনা ৩১ আর বাংলাদেশ ১৪০ নম্বরে। পার্থক্য অনেক হলেও বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে কঠিন পথে হাঁটতে চায় বাফুফে। এখন থেকে বাফুফে মেয়েদের শক্তিশালী দলের বিপক্ষেই ম্যাচ খেলাতে চায়।

এ বছর অক্টোবরে নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে হওয়ার সম্ভাবনাই বেশি। কিছুদিনের মধ্যেই আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে ঢাকায় অবস্থিত সাফ কার্যালয়।

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ধরে রাখার পরিকল্পনার অংশ হিসেবে বাফুফে চায় কঠিন দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। আজই (বুধবার) বাফুফের সদস্য মাহফুজা আক্তার কিরণ নারী ফুটবল ক্যাম্পের সব খেলোয়াড়কে ডেকেছিলেন।

আগামীতে তারা কি করতে যাচ্ছেন তা মেয়েদের জানিয়েছেন। সিনিয়রদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের সঙ্গেও কথা বলেছেন। সিনিয়রদের জানিয়েছেন সিঙ্গাপুরের চেয়েও কঠিন দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে হবে।

এখন আর দুর্বল দল কিংবা র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে খেলতে চায় না বাফুফে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু সৌদি আরব তাদের আঞ্চলিক খেলা নিয়ে ব্যস্ত থাকায় এখন বাইরের দেশের বিপক্ষে ম্যাচ খেলবে না। বিকল্প হিসেবে বাফুফে আসিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে। –জাগোনিউজ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add