for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ২২:১৭:৪৮

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে ‘কায়সার সিনহা সংগঠক সম্মাননা’ অনুষ্ঠানের প্রথম আয়োজন বঙ্গবন্ধু সামরিক যাদুঘর মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান, এমপি।
স্বাধীন জুরিবোর্ডের দৃষ্টিতে সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এবং নির্বাহী সদস্য হারুনুর রশীদ। আজীবন সম্মাননা পেয়েছেন দেশের ক্রিকেটের ভীত গড়ে দেওয়ার অন্যতম কারিগর ও বিসিবির প্রয়াত সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম (কে জেড ইসলাম)। এছাড়া তৃণমুলের সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের প্রথম নারী ফুটবল রেফারি ও বিভিন্ন খেলার সংগঠক নাসরিন আক্তার (বেবি)। সম্মাননা ক্রেস্টের পাশাপাশি প্রত্যেককে এক লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।
বিসিবির সাবেক প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহা স্মরণে এই অনুষ্ঠানে ‘বর্ণিল স্মৃতি অমলিন কীর্তি’ নামে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে একই মঞ্চে। এই গ্রন্থে কায়সার সিনহাকে নিয়ে লিখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিসিবি সভাপতি নাজমুল হাসান, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ তাঁর ঘনিষ্ঠজনরা।
For add
For add
For add
For add
for Add