for Add

আসন্ন এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছেন সুমন

এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আসন্ন এশিয়া কাপের ফাইনালে উঠলে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ (১৯ আগস্ট) শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন বলেন, তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবার আর মিস করতে চান না।

২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে সংস্করণের ঐ আসরের ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।

এরপর টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত ২০১৬ আসরে আবারও ঘরের মাঠে হওয়া এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হার মানে টাইগাররা।

২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়ানডে ফরম্যাটে হওয়া পরের আসরেরও ফাইনালে জায়গায় করে নেয় বাংলাদেশ। এবারও ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। দারুণ লড়াইয়ের পর ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।

তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে না পারার ক্ষত আগামী আসরে ভুলতে চায় বাংলাদেশ। সুমন বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট সবসময়ই চ্যালেঞ্জিং হয়ে থাকে। এশিয়া কাপে এর আগে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা জিততে পারিনি। আশা করছি, এবার সে সুযোগ পেলে হয়তো মিস করবো না।’

এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো বেশ কঠিন হয় বলে মনে করেন সুমন। সাফল্য পেতে হলে সেরাটাই খেলতে হবে বলে জানান তিনি, ‘এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো আছে সকলেই সময়ের সাথে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে অনেক এগিয়েছে আফগানিস্তান। শ্রীলংকাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। ভাল করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

বিশেষভাবে গেল চার বছর যাবত ওয়ানডেতে দারুণ পারফরমেন্স করেছে বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে রান রেটে পিছিয়ে থাকার কারণে তৃতীয় স্থানে আছে টাইগাররা।

সাম্প্রতিক সময়ের এই পারফরমেন্স এশিয়া কাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস সুমনের। পারফরমেন্স অব্যাহত থাকলে ভাল করা সম্ভব বলে জানান হাবিবুল, ‘গত এক বছরের পারফরমেন্স যদি দেখেন, তাহলে আশাবাদী হতেই পারি। সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভাল করছি।’

সুমন আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা আমাদের খেলার ধরণ সম্পর্কে পরিষ্কার। কি ধরনের খেলা খেলতে চাই, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। যদি টুর্নামেন্টে এটার পুনরাবৃত্তি ঘটাতে পারি তাহলে অবশ্যই এশিয়া কাপে ভাল করা সম্ভব।’

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনাল খেলবে। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add