for Add

পদ্মা সেতুতে হবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন

বিশ্বভ্রমণে থাকা ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি তিন দিনের সফরে আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন প্রথম দিন ট্রফির ফটোসেশন হবে পদ্মা সেতুতে।

সাংবাদিকদের নিজামউদ্দিন বলেন, ‘আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশেও পাঠানো হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আগেও এমন কার্যক্রম নিয়েছিল আইসিসি। বিশ্বকাপের আগে এটি আইসিসির ক্যাম্পেইন। আমাদের আগামী ৭ আগস্ট ট্রফি আসবে এবং ৯ তারিখ ট্রফিটি নিয়ে যাওয়া হবে।’

পদ্মা সেতুতে ট্রফির ফটোসেশন হবে বলে জানান নিজামউদ্দিন। তিনি বলেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকনিক লোকেশনকে প্রাধান্য দিয়ে ট্রফি নিয়ে ফটোসেশন করে থাকে। যেহেতু পদ্মা সেতু আমাদের দেশের গর্ব, আমাদের আইকনিক স্থাপনা। আমাদের পরিকল্পনা রয়েছে, পদ্মা সেতুকে নিয়ে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের ব্যবস্থা করা।’

পদ্মা সেতুর পর ক্রিকেটারদের ফটোসেশনের জন্য মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং সাধারণ দর্শকদের জন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিশ্বকাপ ট্রফি রাখা পরিকল্পনা রয়েছে।

৯ আগস্ট বাংলাদেশ ছেড়ে কুয়েতে যাবে বিশ্বকাপ ট্রফি। ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় শেষ হবে ট্রফির বিশ্বভ্রমণ।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি শহরে ৪৬ দিনে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add