for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ১৯:১৮:১৭

বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জপদক (মোট ৩৬ পদক) নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদিকে ৬টি স্বর্ণ, ১১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জপদক (মোট ২০ পদক) পেয়ে রানার্সআপ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। অপরদিকে ২টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জপদক (মোট ৯ পদক) নিয়ে চট্টগ্রাম জেলা তৃতীয়স্থান লাভ করে।
মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে রোববার খেলা শেষ প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
এ চ্যাম্পিয়নশিপে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার প্রায় ৪৬৫ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার সেরা পুরুষ ও নারী খেলোয়াড়কে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হয়।
For add
For add
For add
For add
for Add