for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, মঙ্গলবার, ২০:৫৩:০২

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিওএ সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
উল্লেখ্য গত ২ -১০ জানুয়ারি গেমসের আন্তউপজেলা পর্ব এবং ১৬ -২২ জানুয়ারি আন্তজেলা পর্ব অনুষ্ঠিত হয়।
২০১৮ সালে প্রথমবার অনুষ্ঠিত এ গেমসে মোট ২১টি ডিসিপ্লিন অন্তর্ভুক্ত ছিল। এবার দ্বিতীয় আসরে অনুষ্ঠিত হচ্ছে ২৪টি ডিসিপ্লিন।
For add
For add
For add
For add
for Add