for Add

জমে উঠেছে শীর্ষ দুইয়ের লড়াই

সঠিক সময়ে রংপুর রাইডার্স ফর্ম ফিরে পাওয়ায় হঠাৎ করেই যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ দুইয়ে থাকতে গ্রুপ পর্বের শেষ দিকের লড়াইটা জমে উঠেছে।

সেরা চার-এ জায়গা করে নেয়ার মত দল এক সময় মনেই হচ্ছিলো না রংপুরকে। কিন্তু টানা পাঁচ ম্যাচ জিতে কেবল সেরা চারই নিশ্চিত করেনি, গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ দুইয়ের মধ্যে থাকার জন্য অন্যতম দাবীদার এখন দলটি।

রংপুর সর্বশেষ জয় পেয়েছে শুরু থেকেই দারুণ ছন্দে থাকা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। দারুণ পারফরমেন্সে শীর্ষ দুইয়ে থাকার পথেই ছিলো সিলেট। কিন্তু এখন শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদের।

১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে রয়েছে সিলেট। ১০টি করে ম্যাচ খেলে ১৪ করে পয়েন্ট সংগ্রহ করে সিলেটের সাথে সেরা চারে জায়গা করে নিয়েছে অন্য তিনটি দল- ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে নামবে সিলেট। ঐ ম্যাচে জয়ের প্রত্যাশাই করছে তারা। একই সাথে পরের দুই ম্যাচে জয়ের সম্ভাবনা রয়েছে অন্য তিন দলেরও। তখন নেট রান রেট বিবেচনায় শীর্ষ দু’টি দল নির্ধারিত হবে।

শীর্ষ দুইয়ের মধ্যে থাকলে প্রথম কোয়ালিফাইয়ারে হারা দলটি ফাইনালের খেলার জন্য আরও একটি সুযোগ পায়। তৃতীয় ও চতুর্থস্থান পাওয়া দলকে এলিমিনেটরে খেলতে হয়। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। তাই শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করতে পারা দলগুলো বড় সুবিধা পেয়ে থাকে।

যেকোন কিছুই ঘটতে পারে-এমনটা বিবেচনায় রেখই গ্রুপ পর্বের শেষ দিকে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত চারটি দল। যদিও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য ক্রিকেটারদের ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছিলো সেদেশের ক্রিকেট বোর্ড। তবে পুরো টুর্নামেন্টের তাদের ধরে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছে এই চারটি দলই।

বিপিএলের এই মৌসুমে প্রত্যেকটি দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানী ক্রিকেটাররা। ইতোমধ্যে পাকিস্তানের কিছু খেলোয়াড় দেশে ফিরেছে। সেরা এই চারটি দল তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ফেরানোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে।

ইতোমধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে ফিরেছেন খুশদিল শাহ। ফরচুন বরিশালের বিপক্ষে পরের ম্যাচে খেলবেন তিনি। কুমিল্লার আরও একটি সু-খবর নেপালে একদিন কাটিয়ে দলে ফিরবেন মোহাম্মদ রিজওয়ান।

এ দিকে ২ উইকেটে ১৭০ রান করে শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হারলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সিলেটের। ঐ ম্যাচে দুই পাকিস্তানী মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে ছাড়াই খেলতে হয়েছে সিলেটকে। দলকে টেবিলের শীর্ষে তুলতে বড় ভূমিকা রেখেছেন আমির ও ওয়াসিম। ইনজুরির কারণে ঐ ম্যাচে খেলেননি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সর্বশেষ খবর হলো- দলের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে ঢাকায় আসবেন আমির ও ওয়াসিম। প্লে-অফের ম্যাচে এই জুটির অনুপস্থিতিতে শ্রীলংকার পেসার ইসুরু উদানা ও দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার জর্জ ফ্রেডেরিককে দলে যুক্ত করার চেষ্টা করছে সিলেট।

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা ডমিনেটর্সের ম্যাচটি গুরুত্বপূর্ণ নয়। কারণ দু’দলই প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে পড়েছে। দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ বরিশাল। এই ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ।

দু’টি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। -বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add