for Add

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল আজ মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল আজ শুক্রবার একে অপরের মুখোমুখি হচ্ছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। এর আগে বিকাল তিনটায় উদ্বোধনী ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত ও ভুটান মোকাবেলা করবে।

গত সেপ্টেম্বরে সিনিয়রদের সাফ শিরোপা জয়ের পর ফেভারিট তকমাটা লেগেছে বাংলাদেশের গায়ে। যে কারণে গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে সফরকারী তিন দলই ফেভারিট হিসেবে উল্লেখ করেছে স্বাগতিক দলের নাম।

যদিও টুর্নামেন্টে অংশগ্রহণকারী চার দলই (বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল) শিরোপা জয়ের সমান সুযোগ রয়েছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অনুর্ধ-২০ দলের অধিনায়ক বলেন, নিজেদের সেরাটা দিয়েই নেপালের মোকাবেলা করবে তার দল। তিনি বলেন, নেপাল, ভারত ও বাংলাদেশের খেলার মান প্রায় একই। নির্দিস্ট দিনে যারা ভাল করতে পারবে তারাই সফল হবে। সমর্থকদের দোয়া ও সমর্থন চেয়ে শামসুন্নাহার বলেন, ‘দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এ টুর্নামেন্টে ভাল খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি। এ দলটিই এর আগে খেলেছে সাফ অনূর্ধ্ব-১৫ ও ১৮ টুর্নামেন্টে। ফলে সবার মধ্যেই দারুণ সমন্বয় রয়েছে।’

জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করতে চান উল্লেখ করে বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন,‘আমরা এ টুর্নামেন্টের জন্য অনেক দিন আগ থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল, ভারত দুই দল যথেষ্ট শক্তিশালী। তবে আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’

গত বছর অক্টোবরে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। স্বাগতিক হওয়ায় ওই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল তারা। সেই দলের দশ জনের বেশি খেলোয়াড় রয়েছেন সাফের বর্তমান স্কোয়াডে। বিশ্বকাপ খেলা ভারত এ টুর্নামেন্টকে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই নিচ্ছে। কোচ ময়মল রকি বলেন,‘এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য আরো ভালোভাবে তৈরি হতে চাই।’ তিনি বলেন,‘বাংলাদেশ নিঃসন্দেহে ভাল দল। স্বাগতিক দল হিসেবে সমর্থকরা বাংলাদেশের টুয়েলভ ম্যান।’

লিগভিত্তিক এ টুর্নামেন্ট শেষ হবে আগামী ৯ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত। একই ভেন্যুতে আগামী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রতিবেশী দেশটির মোকাবেলা করবে স্বাগতিকরা। ওইদিন বিকেল ৩টায় নেপালের মুখোমুখি হবে ভুটান।

আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় লিগের শেষ ম্যাচে ভুটানের মোকাবেলা করবে ছোটনের শিষ্যরা। একই দিন বিকেল ৪টায় ভারত প্রতিদ্বন্দ্বিতা করবে নেপালের।

লীগের শীর্ষ পয়েন্টধারী দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add