for Add

শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের জেলা পর্যায় খেলা কাল শুরু

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র দ্বিতীয় পর্ব অর্থাৎ জেলা পর্যায়ের খেলা আগামীকাল শুরু হচ্ছে। গত ২-১০ জানুয়ারি অনুষ্ঠিত আন্ত:উপজেলা পর্যায় থেকে উন্নীত তরুণ-তরুণীরা (অনুর্ধ্ব-১৭) আন্ত:জেলা পর্বে অংশ নিবেন। আন্তঃজেলা পর্বের খেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ঢাকায় চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে।

আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আন্তঃজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হবে। এই পর্বে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রায় ৭০০ ক্রীড়াবিদ ১০টি ইভেন্টে অংশ নিচ্ছেন।

গোপালগঞ্জে সুইমিং অ্যান্ড জিমনেসিয়াম কমপ্লেক্সে জেলা পর্বের প্রথম দিন তিনটি ইভেন্টের খেলা রয়েছে। কাবাডি, দাবা ও ব্যাডমিন্টন ইভেন্টে লড়বেন তরুণ ও তরুণীরা।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফুটবল খেলা (তরুণ ও তরুণী)। বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।

যশোরের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে দাবা । খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে সুইমিং ইভেন্ট অনুষ্ঠিত হবে।

রাজশাহীর তিনটি ভেন্যুতে আন্তঃজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। রাজশাহী জেলা স্টেডিয়ামে তরুণ বিভাগের ৬টি এবং তরুণী বিভাগের ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল। স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে অনুষ্ঠিত হবে সাঁতার ইভেন্ট। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকস ইভেন্ট। পাবনা জিমনেসিয়ামে কারাতে এবং জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাবাডি ও দাবা ইভেন্টের খেলা।

এর আগে ২০১৮ সালে প্রথমবার যুব গেমস সফলভাবে আয়োজন করে বিওএ। গত আসরে ২১টি ডিসিপ্লিনে প্রায় ৫০ হাজার ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংগঠক অংশ নিয়েছিলেন। এবার আরও তিনটি- সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিকস ডিসিপ্লিন অন্তুর্ভুক্ত হয়েছে। মোট ২৪টি ডিসিপ্লিনে ৫০ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন।

উল্লেখ্য,গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাবাহিনী প্রধান ও বিওএ সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা আর্মি স্টেডিয়ামে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন করবেন।- বাসস

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add