for Add

বাংলাদেশ-ভুটান কাল মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ আগামীকাল মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী দিনেরই স্বাগতিক বাংলাদেশ ও ভুটান পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে। বিকেল সাড়ে ৪টায় ম্যাচটি কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে।

এ আসরে স্বাগতিক বাংলাদেশ, ভুটান ও নেপাল ডাবল লিগ পদ্ধতিতে অংশ নিচ্ছে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত অবশ্য শেষ মুহূর্তে এই চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ৫ নভেম্বর এবং ফিরতি ম্যাচ খেলবে যথাক্রমে ৭ ও ১১ নভেম্বর ভুটান ও নেপালের বিপক্ষে।

বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশের মেয়েদের ২০১৭ সালে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরবর্তীতে এই মেয়েরাই নেপালে সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয়।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ২০১৭ সালে চ্যাম্পিয়ন হলেও পরের দুই আসর ২০১৮ ও ২০১৯ সালে ফাইনালে ভারতের কাছে হেরেছে। এবার সেই ভারতই নেই টুর্নামেন্টে। কাজেই বাংলাদেশের কিশোরীরা সেই হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেতে মুখিয়ে আছেন।

জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আসন্ন সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলে একজন ছাড়া সবাই নতুন। এখন পর্যন্ত তারা কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। তবে এই দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমি তাদের নিয়ে আশাবাদী। ভুটান ও নেপাল- এই দুই দলের বিপক্ষে আমরা চারটি ম্যাচ খেলবো। আশা করছি ভাল কিছুই হবে।

অধিনায়ক রুমা আক্তার বলেন, এই আসরের মধ্য দিয়ে আমরা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। দেশের মাটিতে ভাল খেলা উপহার দিতে চেষ্টা করবো। এক মাস আগে সিনিয়র দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এই অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add