for Add

বর্ষসেরা ক্রিকেটার মিরাজ, বর্ষসেরা ফুটবলার তপু

কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২১ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুন রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বল রুমে ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি ২০২১ সালে বিভিন্ন খেলায় সেরা পারফরমারদের পুরস্কৃত করা হবে।

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১-এর সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা করে নিয়েছেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ, ফুটবলার তপু বর্মন ও আর্চার দিয়া সিদ্দিকী। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১-র সংক্ষিপ্ত তালিকায় মিরাজ, তপুর সঙ্গে আছেন ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।

এ বছর ১৬টি বিভাগে সর্বমোট ১৯জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। আগামী ২০ মে ২০২২ থেকে ৩০ মে ২০২২ পর্যন্ত বিএসপিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে www.bspa.com.bd গিয়ে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের ভোটিং করা যাবে।

উল্লেখ্য বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়াক্ষেত্রে পুরস্কারের প্রবর্তন করে।

আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি সনৎ বাবলা, স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠান আয়োজক কমিটির চেয়ারম্যান তালহা বিন নজরুল।

উল্লেখ্য এ নিয়ে ষষ্ঠবারের মতো দেশের স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে।

পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা সংযুক্ত করা হলো-

১. বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২১ (মনোনীত)
মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট)
তপু বর্মন (ফুটবল)
দিয়া সিদ্দিকী (আর্চারি)

২. পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০২১ (মনোনীত)
মেহেদি হাসান মিরাজ (ক্রিকেট)
তপু বর্মন (ফুটবল)
শারমিন আক্তার সুপ্তা (ক্রিকেট)
ক্রীড়াপ্রেমীদের পছন্দ

৩. বর্ষসেরা ক্রিকেটার ২০২১
মেহেদি হাসান মিরাজ

৪. বর্ষসেরা ফুটবলার ২০২১
তপু বর্মন

৫. বর্ষসেরা হকি খেলোয়াড় ২০২১
সোহানুর রহমান সবুজ

৬. বর্ষসেরা আর্চার ২০২১
দিয়া সিদ্দিকী

৭. বর্ষসেরা বডি বিল্ডার
মাকসুদা আক্তার মৌ

৮. বর্ষসেরা কোচ ২০২১
অস্কার ব্রæজন (বসুন্ধরা কিংস)

৯. বর্ষসেরা সাইক্লিষ্ট ২০২১
ফয়সাল হোসেন

১০. বর্ষসেরা নারী ক্রিকেটার
শারমিন আক্তার সুপ্তা

১১. উদীয়মান ক্রীড়াবিদ ২০২১
রিতু আক্তার (অ্যাথলেটিক্স)
শরিফুল ইসলাম (ক্রিকেট)
আলী কাদের হক (জিমন্যাস্টিকস)

১২. তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০২১
আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা)
মো. আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর)

১৩. বিশেষ সম্মাননা ২০২১
আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক)

১৪. বর্ষসেরা সংগঠক ২০২১
সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)

১৫. সেরা সংগঠন
দাবা ফেডারেশন

১৬. বর্ষসেরা পৃষ্ঠপোষক ২০২১
আমরা নেটওয়ার্ক লিমিটেড

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add