for Add
: ১৩ এপ্রিল ২০২২, বুধবার, ১৯:২৪:১৫

চলতি বছরও চট্টগ্রামের জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করেছে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি।
বুধবার (১৩ এপিল) সকালে এক সংবাদ সম্মেলন ‘আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি’ জানিয়েছে, লালদীঘি মাঠ উম্মুক্ত না হওয়ায় এবারও হচ্ছে না এই বলি খেলা ও মেলা।
চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘১৯০৯ সালের ১২ বৈশাখ থেকে ২০১৯ সাল পর্যন্ত বলীখেলা ও মেলার ১১০ তম আসর নিয়মিত হয়েছে। কোভিড-১৯ ভয়াবহতায় ২০২০ ও ২০২১ সালে এটি স্থগিত ছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার এই মহামারী প্রতিরোধে গণটিকা প্রদানসহ নানা কর্মসূচি বাস্তবায়নের কারণে বর্তমানে দেশ ও জাতি অনেকটা নিরাপদ। দেশে ইতিমধ্যে অনেক মেলা, উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, বিগত ১১০ বছর ধরে এই বলি খেলা লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহাসিক এই লালদীঘির মাঠ শত শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী। তার স্মৃতি ধরে রাখতে সরকার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করেছে। যা প্রশংসার দাবিদার।
মুহাম্মদ জামাল বলেন, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় মাঠটি উম্মুক্ত নয়। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলি খেলা ও মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে আনতে এই লালদীঘির মাঠ দ্রুত উম্মুক্ত করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
মেলা কমিটির নেতারা বলেন, লালদিঘীর মাঠে নতুনভাবে কাজ করা হয়েছে। এরপর তা এখনও উম্মুক্ত করা হয়নি। লালদিঘী মাঠে সবসময় খেলার আয়োজন করা হয়। তাই মাঠটি উম্মুক্ত না থাকায় খেলা ও মেলা দুটি’ই স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add