for Add

চ্যাম্পিয়ন হওয়াই আমার দলের একমাত্র লক্ষ্য : কোচ সাজু রাম

জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজু রাম গয়াত

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আর মাত্র তিনদিন পরেই কোর্টে গড়াচ্ছে। এ বছর দ্বিতীয় আসরে ৮টি দেশ অংশ নিতে যাচ্ছে। তবে গেল বছর নিয়েছিল ৫ দেশ।

টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত বছর ফাইনালে কেনিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজের দেশ। এবারও কেনিয়া আসছে। আছে দক্ষিণ এশিয়ার আরেক শক্তিশালী দল শ্রীলঙ্কা। এ দুটি দলকেই বাংলাদেশ শিরোপা জয়ের প্রধান প্রতিপক্ষ ভাবছে।

জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজু রাম গয়াত বলেন, ‘কেনিয়া ও শ্রীলঙ্কা ভাল দল ঠিকই তবে আমরা ওদের চেয়েও শক্তিশালী।’

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিরোপা ধরে রাখার আশা ব্যক্ত করেছেন কোচ। তার কোচিংয়েই গত বছর শিরোপা জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।

প্রশ্ন : বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক আসর সামনে রেখে দলের প্রস্তুতি কেমন?

কোচ : প্রস্তুতি ভালোই হচ্ছে। টুর্নামেন্ট সামনে রেখে আমরা দুই মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা দিনকে দিন উন্নতি করছে। গত বছরের চেয়ে এবারের দলটা অনেক ভালো। আমি মনে করি এবারো আমাদের দল চ্যাম্পিয়ন হবে।

প্রশ্ন : দলে অনেক নতুন মুখ। সে সম্পর্কে কি বলবেন?

কোচ : দলে অনেক নতুন মুখ নির্বাচিত করা হয়েছে। কারণ সামনে আমাদের এশিয়ান গেমস রয়েছে। মূলতঃ সেটাকে ভেবেই নতুন মুখদের বাছাই করা। নতুন-পুরনো কম্বিনেশনে দলটা তৈরি করা হয়েছে। নতুন যারা দলে অন্তর্ভূক্ত হয়েছে আশাকরি তারা ভালো করবে। সব মিলিয়ে নতুন-পুরনোর মিশেলে ভালো কিছু প্রত্যাশা করছি।

বাংলাদেশ জাতীয় কাবাডি দল

প্রশ্ন: এবার অনেক দল আসছে। ইংল্যান্ড প্রথমবার আসছে। সব মিলে টুর্নামেন্টটা কতটুকু প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে বলে মনে করছেন?

কোচ : দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ হতে যাচ্ছে। প্রতি বছর এটি অনুষ্ঠিত হলে নতুন নতুন দল তাতে যোগ হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইংল্যান্ড এবার নতুন দল। আমি মনে করি এবারো ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে। কেনিয়া গত বছর রানার্সআপ হয়েছে। শ্রীলঙ্কা ও নেপাল ব্রোঞ্জ জিতেছিল। এই দলগুলোও খেলতে আসছে। সব মিলে ভালোই প্রতিদ্বন্দ্বিতার আশা করছি।

প্রশ্ন : টুর্নামেন্টে আপনার লক্ষ্য কি?

কোচ : টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়াই আমার দলের একমাত্র লক্ষ্য। শতভাগ চেষ্টা করবো শিরোপা ধরে রাখতে।

প্রশ্ন : অধিনায়ক তুহিন তরফদার বলেছেন কেনিয়া এবং শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। ম্যাচ দুটিকে চ্যালেঞ্জিংও বলেছেন। এ ব্যাপারে আপনি কী মনে করছেন?

কোচ : অবশ্যই কেনিয়া এবং শ্রীলঙ্কা ভালো দল। ম্যাচ দুটিতে লড়াই হবে। তবে কেনিয়া এবং শ্রীলংকার চেয়ে আমার দল অনেক ভালো।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add