for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ২০২২, বুধবার, ২:০৮:৩৪

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর।
প্রতিযোগিতায় ৪৮ স্বর্ণপদকের জন্য লড়বেন ২৫০ প্রতিযোগী। মোট ১৪৪ পদকের মধ্যে স্বর্ণ ছাড়াও রয়েছে ৪৮টি রৌপ্য ও সমসংখ্যক ব্রোঞ্জপদক।
এই প্রতিযোগিতায় মোট দুটি ক্যাটাগরিতে ১৬টি ওজন শ্রেণীতে ৪৮টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তার মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৩২ ইভেন্টে ৯৬ ও জুনিয়র ক্যাটাগরিতে ১৬ ইভেন্টে ৪৮ পদক রয়েছে। সিনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৮-২৫)
আটটি ওজন শ্রেণী হলো : ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অনুর্ধ-৭০ কেজি, ৭০ কেজি ও ৭৫ কেজি। জুনিয়র ক্যাটাগরিতে (বয়স ১৩-১৭) আটটি ওজন শ্রেণী হলো : ৪৫, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৫ কেজি, অ-৭০ কেজি ও ৭০ কেজি ওজন শ্রেণী।
ফ্রান্সের মার্শাল আর্টের খেলা সাভাতের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে মার্শাল আর্ট জগতের পথিকৃৎ, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি এবং ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এ্ফএম ইকবাল বিন আনোয়ার ডন।
For add
For add
For add
For add
for Add