for Add

আমরা আজ ইতিহাস গড়েছি : নিগার

পাকিস্তানকে হারিয়ে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রথমে ব্যাটার ফারজানা হকের ৭১ রান ও পরে বল হাতে ফাহিমা খাতুনের ৩ উইকেট শিকারে ৯ রানের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ে উচ্ছসিত বাংলাদেশ দল। তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জানান, বিশ্বকাপে এটি আমাদের প্রথম জয়। আমরা আজ ইতিহাস গড়েছি।

দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হারের পর বিশ্বকাপের মঞ্চে প্রথম জয়ের লক্ষ্যে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশের লক্ষ্য পূরণে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্স করেন দলের ক্রিকেটাররা। পরিকল্পনামাফিক খেলে জয় তুলে নেয় বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান করে বাংলাদেশ। নবম ওভারে নেমে ৪৭ ওভার পর্যন্ত ব্যাট করেছেন ফারজানা। স্ট্রাইক রেট ধীর হলেও দলকে লড়াই করার পুঁজি এনে দিতে এক প্রান্ত আগলে রেখেছিলেন ফারজানা। শেষ পর্যন্ত ১১৫ বলে ৬১ দশমিক ৭৩ স্ট্রাইক রেটে ৫টি চারে ৭১ রান করেন তিনি।

এছাড়া ওপেনার শারমিন আকতার ৪৪ ও অধিনায়ক নিগার সুলতানা ৪৬ রান করেন। তৃতীয় উইকেটে ফারজানার সাথে ১২৪ বলে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়েছিলেন নিগার।

টার্গেট পেয়ে শক্তহাতে বাংলাদেশকে জবাব দিতে থাকে পাকিস্তান। ৪২ ওভারে ২ উইকেটে ১৮৩ রানও তুলে ফেলেছিলো পাকিস্তান। তখন পর্যন্ত ম্যাচের লাগাম পুরোপুরি ছিল পাকিস্তানের হাতের মুঠোয়।

এরপর বল হাতে জ্বলে উঠে বাংলাদেশের বোলাররা। বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। এতে ম্যাচ জয়ের আনন্দে মেতে উঠে বাংলাদেশ।

সেই বাঁধ ভাঙ্গা আনন্দ যেন প্রকাশের কোনই ভাষাই নেই বাংলাদেশ অধিনায়কের কাছে। তিনি বলেন, ‘আমি এটি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিশ্বকাপে এটি আমাদের প্রথম জয়। আমরা আজকে ইতিহাস গড়েছি। আমরা পুরো টুর্নামেন্টে এই মোমেন্টাম ধরে রাখতে চাই।’

পাকিস্তানের হাত থেকে ম্যাচের লাগাম নিয়ে নেন লেগ-স্পিনার ফাহিমা খাতুন। এবারের আসরে প্রথমবার খেলতে নামেন তিনি। সপ্তম বোলার হিসেবে ২৬তম ওভারে প্রথম আক্রমণে আসেন ফাহিমা। প্রথম পাঁচ ওভারে উইকেটের দেখা পাননি তিনি। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট শিকার করেন ফাহিমা। আর পাকিস্তান ইনিংসের ৪৪তম ও নিজের সপ্তম ওভারে পরপর দুই বলে ২ উইকেট শিকার করে বাংলাদেশকে চালকের আসনে বসান ফাহিমা। ৮ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ফাহিমা।

তাই ফাহিমার প্রশংসা করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার, ‘আমি এখানে দু’টি ম্যাচ দেখেছি। স্পিনাররা এখানে দাপট দেখায়। আমি জানতাম সে (ফাহিমা) যদি তার সেরাটা দিতে পারে তাহলে আমি তাকে বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবো।’

পাকিস্তানের বিপক্ষে এমন জয় বাংলাদেশকে উজ্জীবিত করবে বলে মনে করেন নিগার। তিনি বলেন, ‘আমরা পাকিস্তানকে বেশ ভালোভাবে চিনি। আমরা তাদের সাথে অনেকবার খেলেছি। বাছাইপর্বে আমরা তাদের শেষ ওভারে হারিয়েছিলাম। এই জয় আমাদের আত্মবিশ্বাস দিবে এবং আমরা এই মোমেন্টাম চেয়েছিলাম। নিজেদের সামর্থ্য সম্পর্কে আমরা জানি।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add