for Add
বাসস : ৪ ডিসেম্বর ২০২১, শনিবার, ১:১১:৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামেন্টের তৃতীয় দিনে শুক্রবার শেষ বেলায় পুরুষ দ্বৈতে জয় পেয়েছেন স্বাগতিক বাংলাদেশের তানবির আহমেদ ও মো. রাহাদ কবির খালেদ জুটি। তারা ২১-১৮,১০,২১ ও ২১-১৯ পয়েন্টে মহারাজা ইলুমালা ও অর্জুন কৃষ্ণনান রাজারাম জুটিকে পরাজিত করেন।
পুরুষ দ্বৈতের অপর ম্যাচে বাংলাদেশের মো. মোস্তাফিজার রহমান ও আল আমিন জুমার জুটি ভারতের শ্যাম প্রসাদ ও এস সঞ্জিত জুটির কাছে ২১-১৬, ২১-১৫ পয়েন্টে পরাজিত হন। একই ইভেন্টে দিনের আরেক ম্যাচে বাংলাদেশের মো. নাজমুল ইসলাম ও নিশান উদ্দিন জুটি ভারতের আয়ুশ আগারওয়াল ও তুষার গগেঞ্জা জুটির কাছে ২১-১৬, ২১-১৬ পয়েন্টে হেরেছেন।
এর আগে শুক্রবার দিনের শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে মিশ্র দ্বৈতে বাংলাদেশের মো. মোস্তাফিজার রহমান ও ফাতিমা বেগম জুটি ১১-২১, ১২-২১ পয়েন্টে ভারতের খুয়ান বালশারি-মরিয়ান কাতিরাবান জুটির কাছে হেরেছেন। বাংলাদেশের শুভ খন্দকার ও বৃষ্টি খাতুন জুটি ভারতের মুকুল আরোরা ও অঞ্জু বর্মা জুটির বিপক্ষে ওয়াক ওভার পেয়ে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন।
পুরুষ দ্বৈতে ভারতের হিমাংশু মিত্তাল ও শুভম শর্মা জুটির বিপক্ষে ২১-১৬,১৭-২১ ও ২১-১৫ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ ও সিফাত উল্লাহ জুটি।
মিশ্র দ্বৈতে বাংলাদেশের মোহাম্মাদ সালমান খান ও উর্মি আক্তার জুটি ২১-১৪, ১৭-২১ ও ১৯-২১ পয়েন্টে লড়াই করে ভারতের নাজির খান আবুবকর ও নিলা ভালুবান জুটির কাছে পরাজিত হন।
উল্লেখ্য ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এবারের আসরে নিচ্ছে।
For add
For add
For add
For add
for Add