for Add
বাসস : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ৩:০৭:৪৪

বঙ্গবন্ধু সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। সোমবার এ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
উদ্বোধনী খেলায় শ্রীলঙ্কার কাছে ৬৭-৫৬ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধের খেলায় উভয় দলের সমান ৩০-৩০ ছিল।
বাংলাদেশের সামসুজ্জামান-১৭,মিঠুন-১৩ ও সাইফুল-১০ পয়েন্ট এবং শ্রীলঙ্কার মাহাবাদুজ নিমেশ-২৪ ,কান্দে দাসুন নিলেনথা -১১, আতাওয়াত্তু মুদিয়ান-১০ পয়েন্টে স্কোর করেন ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশসহ চার দলের মোট ৭০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
For add
For add
For add
For add
for Add