for Add

পর্দা নামলো বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাসস্টিক চ্যাম্পিয়নশিপের

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পদকের লড়াই শেষ হয়েছে শনিবার। রোববার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সমাপ্ত ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমাদের একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী আছেন। তারই অনুপ্রেরণায় আমরা ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। অন্যান্য সব ডিসিপ্লিনের মত জিমন্যাস্টিকসেও আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নজর রয়েছে। এই ডিসিপ্লিনেও আমাদের স্বর্ণপদক জয়ের সুযোগ আছে। তাই জিমন্যাস্টদের সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু এবং অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।

তিন বিভাগে (পুরুষ সিনিয়র ও জুুনিয়র এবং নারী) ২২ ইভেন্টে পদকের জন্য লড়াই করে প্রতিযোগীরা। ফলে অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, প্রশিক্ষক ও ম্যাচ অফিসিয়ালরা বেশ কয়েকদিন উৎসব মুখর ছিলেন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। মোট ৬৮ পদকের মধ্যে উজবেকিস্তান ১৯ স্বর্ণ, ১১ রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ পদক লাভ করে। পদক জয়ে প্রথম দু’দিন উজবেকিস্তানের একক আধিপত্য থাকলেও শনিবার পুরুষ বিভাগে তিন স্বর্ণ জিতে ভারত আসর কিছুটা জমিয়ে তোলে। শেষ পর্যন্ত ভারত তিন স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ১২টি ব্রোঞ্জ পদক লাভ করে। পদক তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ জয় করে একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক। শ্রীলঙ্কা জয় করে একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক।

সমাপনীদিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরুষ (জুনিয়র) ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে এবং নারী ভোল্টিং ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে বেশ কয়েকটি ইভেন্টে ক্রীড়াশৈলী প্রদর্শন করেন পদকজয়ী খেলোয়াড়রা। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর হেড অব ডেলিগেটদের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন প্রধান অতিথি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের আয়োজনে এ আসরে পুরুষ বিভাগে ছয় দল এবং নারী বিভাগে পাঁচটি দল অংশগ্রহণ করে। দলগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, উজবেকিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনীদিনে উপস্থিত ছিলেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদকজয়ী বাংলাদেশী বংশোদ্ভুত রাশিয়ান জিমন্যাষ্ট মার্গারিটা মামুন।

বাংলাদেশে আন্তর্জাতিক জিমন্যাস্টিকের এটিই সর্বোচ্চ আসর। ১০ বছর আগে ২০১১ সালে সুলতানা কামাল চতুর্থ সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল ফেডারেশন।

স্বাগতিক বাংলাদেশ ,ভারত, পাকিস্তান,উজবেকিস্তান, নেপাল শ্রীলঙ্কাসহ মোট ছয়টি দেশ নিয়ে গত ২৭ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক এ টুর্নামেন্ট।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add