for Add

ভোল্টিং টেবিলে ব্রোঞ্জ জিতেছেন বনফুলি চাকমা

বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পদকের লড়াইয়ে দ্বিতীয়দিনে আরো একটি ব্রোঞ্জ পদক জিতেছে স্বাগতিক বাংলাদেশ। শুক্রবার বিকেলে নারী ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে (১২.৪২ স্কোর) ব্রোঞ্জ পদক পেয়েছেন বনফুলি চাকমা। এ ইভেন্টে উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া (১২.৮৮) স্বর্ণ এবং একই দেশের জুমাবোকোভা গুলনাজ (১২.৮১) রৌপ্য পেয়েছেন।

এদিকে নারী আনইভেন বারসের স্বর্ণ পেয়েছেন উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৬)। এ ইভেন্টে একই দলের আনাস্তাসিয়া (১০.১৩) রৌপ্য এবং ভারতের কারিশমা (৯.২০) ব্রোঞ্জ পদক লাভ করেন।

অপরদিকে নারী ব্যালেন্স বীমে স্বর্ণ জিতেছেন উজবেকিস্তানের আরিপোভা দিলদোরা (১২.১৩), এটি তার ব্যক্তিগত দ্বিতীয় স্বর্ণ। একই দলের খালিলোভা আমিনা খান রৌপ্য (১১.১৬) এবং ভারতের সৌম্যশ্রী দাস (১০.৪০) ব্রোঞ্জ পদক জয় করেন।

নারী ফ্লোর এক্সারসাইজের স্বর্ণও পেয়েছে উজবেকিস্তানের প্রতিযোগিরা। ভোল্টিং টেবিলে স্বর্ণজয়ী মিরোশনিচেঙ্কো আনাস্তাসিয়া ১২.৬৬ স্কোর গড়ে স্বর্ণ জেতেন। একই দলের খালিলোভা আমিনা খান রৌপ্য (১২.৫০) এবং ভারতের কারিশমা (১১.১৬) ব্রোঞ্জ পদক লাভ করেন। এটি কারিশমার দ্বিতীয় ব্রোঞ্জ পদক।

এর আগে প্রথম সেশনে পুরুষ সিনিয়র বিভাগের অল অ্যারউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান, ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ শ্রীলঙ্কার। অল অ্যারাউন্ড ইভেন্টে ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ পেয়েছেন জুরায়েভ উতকিরবেক (উজবেকিস্তান), ৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ (উজবেকিস্তান) এবং ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফ্লোর, পুমেল, রিং, ভোল্ট, প্যারালাল বারস ও হরাইজেন্টাল রার মিলিয়ে ছয় ইভেন্টে অংশ নেয় ছয় দল। দলগুলো হচ্ছে উজবেকিস্তান, ভারত ,শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশ।

বিকেলে পুরুষ সিনিয়র বিভাগের দলগত ও ব্যক্তিগত বিভাগে বিজয়ীদের হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু।

সন্ধ্যায় নারী ব্যক্তিগত ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শহেদ রেজা, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়েনের টেকনিক্যাল ডিরেক্টর রাদে কিলিজগান এবং ভারতীয় জিমন্যাস্টিকস ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারী শুভ রায়।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add