for Add

বঙ্গবন্ধু আন্তর্জাতিক জিমন্যাস্টিকসে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে বৃহস্পতিবার ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ। পুরুষ জুনিয়র দল অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের চার প্রতিযোগী প্রেন্থই, রাজিব চাকমা, সাজিদ হক ও আবু সাঈদ রাফি।

তবে প্রথম দিনে চার স্বর্ণ পদকের সবকয়টিই গেছে উজবেকিস্তানের ঘরে। ভারত পেয়েছে দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক।

নারী অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত স্বর্ণপদক পেয়েছে উজবেকিস্তান।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ভোল্ট, আনইভেন বার, বীম ও ফ্লোর মিলিয়ে ১৮৯.৫৫ স্কোর গড়েন উজবেকিস্তানের চার প্রতিযোগী আরিপোভা দিলদোরা, খালিলোভা আমিনাখন, জুমাবোকাভা গুলনাজ ও মিরোশনিচেঙ্কো আনান্তাসিয়া। ১৬০.৬০ স্কোর গড়ে রৌপ্য জিতেছে ভারত এবং ১০৯.৫৫ স্কোর গড়ে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কা। এ ইভেন্টে পাঁচ দল প্রতিদ্বন্দ্বিতা করে।

একই ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণ জিতেছেন ৪৮.৭৫ স্কোর গড়ে উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো আনান্তাসিয়া, ৪৭.৮০ স্কোর গড়ে একই দলের খালিলোভা আমিনাখান রৌপ্য এবং ৪১.৮৫ স্কোর গড়ে ভারতের কারিশমা ব্রোঞ্জ পদক লাভ করেন।

দিনের প্রথম দুই ইভেন্টে পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণজয়ী বাংলদেশী বংশোদ্ভুত জিমন্যাস্ট মার্গারিটা মামুন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী পিন্টু এবং এশিয়ান জিমন্যাস্টিক ইউনিয়নের উইমেনস উইংয়ের পরিচালক রাদে কিজিলগান।

এদিকে পুরুষ জুনিয়র অল অ্যারাউন্ড ইভেন্টে ২১৭.৯০ স্কোর গড়ে স্বর্ণ উজবেকিস্তানের। ২১০.২৫ স্কোর করে রৌপ্য পেয়েছে ভারতীয়রা এবং ১৯৬.৫০ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। এ ইভেন্টে অংশ নিয়েছে ছয় দেশ।

অল আ্যারাউন্ড ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণ ও রৌপ্য পেয়েছেন উজবেকিস্তান। ৭৩.৯৫ স্কোর করে স্বর্ণ জিতেছেন ইনোমোভ ইজ্জাতিল্লো এবং ৭১.০৫ স্কোর রৌপ্য পেয়েছেন বয়সারভ আলিশের। ৭০.৬০ স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের নিশান্ত নিনাদ কারান্দিকার।

দিনের শেষ পদক প্রদান অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন, নেপাল জিমন্যাস্টিকস ফেডারেশরনর সহসভাপতি সুশীল প্রধান এবং পাকিস্তান জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add