for Add
বাসস : ২৭ অক্টোবর ২০২১, বুধবার, ২:৫৪:০৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ আসরের উদ্বোধন করবেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান। ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ, জাজেজ ও অফিসিয়ালসহ প্রায় ১৭০ জন অংশগ্রহণ করছেন। উদ্বোধনের পরের দিন কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে।
For add
For add
For add
For add
for Add